96. আল-আলাক
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
1পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন [১] –
2সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে [১]।
3পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত [১]
4যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন [১] –
5শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না [১]।
6বাস্তবেই [১], মানুষ সীমালঙ্ঘনই করে থাকে
7কারণ সে নিজকে অমুখাপেক্ষী মনে করে [১]।
8নিশ্চয় আপনার রবের কাছেই ফিরে যাওয়া [১]।
9আমাকে জানাও (এবং আশ্চর্য হও) তার সম্পর্কে, যে বাধা দেয়
10এক বান্দাকে [১]- যখন তিনি সালাত আদায় করেন।
11আমাকে বল! যদি তিনি হিদায়াতের উপর থাকেন
12অথবা তাক্ওয়ার নির্দেশ দেন; (তারপরও সে কিভাবে বাধা দেয়)
13আমাকে বল! যদি সে (নিষেধকারী) মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়
14সে কি জানে না যে, নিশ্চয় আল্লাহ্ দেখেন [১]
15কখনো নয়, সে যদি বিরত না হয় তবে আমরা তাকে অবশ্যই হেঁচড়ে নিয়ে যাব, মাথার সামনের চুলের গুচ্ছ ধরে [১]
16মিথ্যাচারী, পাপিষ্ঠ সম্মুখ-চুলের-গুচ্ছ।
17অতএব সে তার পারিষদকে ডেকে আনুক
18শীঘ্রই আমরা ডেকে আনব যাবানিয়াদেরকে [১]।
19কখনো নয়! আপনি তার অনুসরণ করবেন না। আর আপনি সাজ্দা করুন এবং নিকটবর্তী হোন [১]।
উৎস: Abu Bakr Zakaria
WEBREATH · 11:11
«If you are thankful, I will give you more» — Quran 14:7
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath