ইসলাম
ফিরে যান

92. আল-লাইল

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1শপথ রাতের, যখন সে আচ্ছন্ন করে

2শপথ দিনের, যখন তা উদ্ভাসিত হয়

3শপথ তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন

4নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির [১]।

5কাজেই [১] কেউ দান করলে, তাকওয়া অবলম্বন করলে

6এবং যা উত্তম তা সত্য বলে গ্ৰহণ করলে

7আমরা তার জন্য সুগম করে দেব সহজ পথ [১]।

8আর [১] কেউ কার্পণ্য করলে এবং নিজকে অমুখাপেক্ষী মনে করলে

9আর যা উত্তম তাতে মিথ্যারোপ করলে

10তার জন্য আমরা সুগম করে দেব কঠোর পথ [১]।

11আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না, যখন সে ধ্বংস হবে [১]।

12নিশ্চয় আমাদের কাজ শুধু পথনির্দেশ করা [১]

13আর আমরাই তো মালিক আখেরাতের ও প্রথমটির (দুনিয়ার) [১]।

14অতঃপর আমি তোমাদেরকে লেলিহান আগুন [১] সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

15তাতে প্ৰবেশ করবে সে-ই, যে নিতান্ত হতভাগ্য

16যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় [১]।

17আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে

18যে স্বীয় সম্পদ দান করে আতশুদ্ধির জন্য [১]

19এবং তার প্রতি কারও এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে [১]

20শুধু তার মহান রবের সস্তুষ্টির প্ৰত্যাশায়

21আর অচিরেই সে সস্তুষ্ট হবে [১]।

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath