ইসলাম
ফিরে যান

91. আশ-শামস

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1শপথ সূর্যের এবং তার কিরণের [১]

2শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয় [১]

3শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে [১]

4শপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে [১]

5শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর [১]

6শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর [১]

7শপথ নফ্সের [১] এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তাঁর [২]

8তারপর তাকে তার সৎকাজের এবং তার অসৎ-কাজের জ্ঞান দান করেছেন [১] –

9সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে।

10আর সে-ই ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে [১]।

11সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত [১] মিথ্যারোপ করেছিল।

12তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল

13তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ‘আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও [১]।’

14কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল এবং উষ্ট্রীকে জবাই করল [১]। ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন [২]।

15আর তিনি এর পরিণামকে ভয় করেন না [১]।

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath