ইসলাম
ফিরে যান

90. আল-বালাদ

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1আমি [১] শপথ করছি এ নগরের [২]

2আর আপনি এ নগরের অধিবাসী [১]

3শপথ জন্মদাতার ও যা সে জন্ম দিয়েছে [১]।

4নিঃসন্দেহে আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশের মধ্যে [১]।

5সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না

6সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করেছি [১]।’

7সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি

8আমরা কি তার জন্য সৃষ্টি করিনি দুচোখ

9আর জিহ্বা ও দুই ঠোঁট

10আর আমরা তাকে দেখিয়েছি [১] দু’টি পথ [২]।

11তবে সে তো বন্ধুর গিরিপথে [১] প্রবেশ করেনি।

12আর কিসে আপনাকে জানাবে--- বন্ধুর গিরিপথ কী

13এটা হচ্ছে: দাসমুক্তি [১]

14অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান [১]—

15ইয়াতীম আত্মীয়কে [১]

16অথবা দারিদ্র-নিষ্পেষিত নিঃস্বকে

17তদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের, আর পরস্পর উপদেশ দিয়েছে দয়া অনুগ্রহের [১]

18তারাই সৌভাগ্যশালী।

19আর যারা আমাদের আয়াতসমূহে কুফরী করেছে, তারাই হতভাগ্য।

20তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে।

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath