ইসলাম
ফিরে যান

89. আল-ফজর

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1শপথ ফজরের [১]

2শপথ দশ রাতের [১]

3শপথ জোড় ও বেজোড়ের [১]

4শপথ রাতের যখন তা গত হয়ে থাকে –[১]—

5নিশ্চয়ই এর মধ্যে শপথ রয়েছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য [১]।

6আপনি দেখেননি আপনার রব কি (আচরণ) করেছিলেন ‘আদ বংশের

7ইরাম গোত্রের প্রতি [১]--- যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের

8যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি [১]

9এবং সামূদের প্রতি?- যারা উপত্যকায় [১] পাথর কেটে ঘর নির্মাণ করেছিল

10এবং কীলকওয়ালা ফির‘আউনের প্রতি [১]

11যারা দেশে সীমালংঘন করেছিল

12অতঃপর সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল।

13ফলে আপনার রব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন।

14নিশ্চয় আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন [১]।

15মানুষ তো এরূপ যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন [১]।’

16আর যখন তাকে পরীক্ষা করেন তার রিয্ক সংকুচিত করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে হীন করেছেন।’

17কখনো নয় [১]। বরং [২] তোমরা ইয়াতীমকে সম্মান কর না

18এবং তোমরা মিসকীনকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না [১]

19আর তোমরা উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেল [১]

20আর তোমরা ধন-সম্পদ খুবই ভালবাস [১]

21কখনো নয় [১]। যখন যমীনকে চূর্ণ- বিচূর্ণ করা হবে [২]

22আর যখন আপনার রব আগমন করবেন ও সারিবদ্ধভাবে ফেরেশ্তাগণও [১]

23আর সেদিন জাহান্নামকে আনা হবে [১], সেদিন মানুষ স্মরণ করবে, তখন এ স্মরণ তার কি কাজে আসবে [২]

24সে বলবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম?”

25সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না

26এবং তাঁর বাঁধার মত বাঁধতে কেউ পারবে না।

27হে প্রশান্ত আত্মা

28তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে [১]

29অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও [১]

30আর আমার জান্নাতে প্ৰবেশ কর।

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath