ইসলাম
ফিরে যান

88. আল-গাশিয়া

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1আপনার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামতের) সংবাদ এসেছে

2সেদিন অনেক চেহারা হবে অবনত [১]

3ক্লিষ্ট, ক্লান্ত [১]

4তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে [১]

5তাদেরকে অত্যন্ত উষ্ণ প্রস্রবণ থেকে পান করানো হবে

6তাদের জন্য খাদ্য থাকবে না কাঁটাযুক্ত গুল্ম ছাড়া [১]

7যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত্ত করবে না।

8অনেক মুখমণ্ডল সেদিন হবে আনন্দোজ্জ্বল

9নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত [১]

10সুউচ্চ জান্নাতে

11সেখানে তারা অসার বাক্য শুনবে না [১]

12সেখানে থাকবে বহমান প্রস্রবণ

13সেখানে থাকবে উন্নত [১] শয্যাসমূহ

14আর প্রস্তুত থাকবে পানপাত্ৰ

15সারি সারি উপাধান

16এবং বিছানা গালিচা

17তবে কি তারা তাকিয়ে দেখে না উটের দিকে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে

18এবং আসমানের দিকে, কিভাবে তা উর্ধ্বে স্থাপন করা হয়েছে

19এবং পর্বতমালার দিকে, কিভাবে তা প্রতিষ্ঠিত করা হয়েছে

20এবং ভূতলের দিকে, কিভাবে তা বিস্তৃত করা হয়েছে [১]

21অতএব আপনি উপদেশ দিন; আপনি তো কেবল একজন উপদেশ দাতা [১]

22আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন।

23তবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে

24আল্লাহ্ তাদেরকে দেবেন মহাশাস্তি [১]।

25নিশ্চয় তাদের ফিরে আসা আমাদেরই কাছে

26তারপর তাদের হিসেব-নিকেশ আমাদেরই কাজ।

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath