ইসলাম
ফিরে যান

87. আল-আলা

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1আপনি আপনার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন [১]

2যিনি [১] সৃষ্টি করেন [২] অতঃপর সুঠাম করেন [৩]।

3আর যিনি নির্ধারণ করেন [১] অতঃপর পথনির্দেশ করেন [২]

4আর যিনি তৃণাদি উৎপন্ন করেন [১]

5পরে তা ধূসর আবর্জনায় পরিণত করেন।

6শীঘ্রই আমরা আপনাকে পাঠ করাব, ফলে আপনি ভুলবেন না [১]

7আল্লাহ্ যা ইচ্ছে করেন তা ছাড়া [১]। নিশ্চয় তিনি জানেন যা প্ৰকাশ্য ও যা গোপনীয়।

8আর আমরা আপনার জন্য সুগম করে দেব সহজ পথ [১]।

9অতঃপর উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দিন [১]

10যে ভয় করে সেই উপদেশ গ্ৰহণ করবে [১]।

11আর তা উপেক্ষা করবে যে নিতান্ত হতভাগ্য

12যে ভয়াবহ আগুনে দগ্ধ হবে

13তারপর সেখানে সে মরবেও না বাঁচবেও না [১]।

14অবশ্যই সাফল্য লাভ করবে যে পরিশুদ্ধ হয় [১]।

15এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে [১]।

16কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও

17অথচ আখিরাতই উৎকৃষ্ট [১] ও স্থায়ী [২]।

18নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে

19ইব্রাহীম ও মূসার সহীফাসমূহে [১]।

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath