ইসলাম
ফিরে যান

86. আত-তারিক

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1শপথ আসমানের এবং রাতে যা আবির্ভূত হয় তার

2আর কিসে আপনাকে জানাবে ‘রাতে যা আবির্ভূত হয়’ তা কী

3উজ্জ্বল নক্ষত্ৰ [১]।

4প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রয়েছে [১]।

5অতএব, মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে [১]

6তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি হতে [১]

7এটা নিৰ্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে [১]।

8নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম [১]।

9যেদিন গোপন বিষয় পরীক্ষিত হবে [১]

10সেদিন তার কোনো সামর্থ্য থাকবে না এবং সাহায্যকারীও নয়।

11শপথ আসমানের, যা ধারণ করে বৃষ্টি [১]

12এবং শপথ যমীনের, যা বিদীর্ণ হয় [১]

13নিশ্চয় আল-কুরআন মীমাংসাকারী বাণী।

14এবং এটা নিরর্থক নয় [১]।

15তারা ভীষণ ষড়যন্ত্র করে [১]

16এবং আমিও ভীষণ কৌশল করি [১]।

17অতএব, কাফিরদেরকে অবকাশ দিন; তাদেরকে অবকাশ দিন কিছু কালের জন্য [১]।

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath