85. আল-বুরুজ
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
1শপথ বুরূজবিশিষ্ট [১] আসমানের
2আর প্রতিশ্রুত দিনের
3এবং দ্রষ্টা ও দৃষ্টের [১]
4অভিশপ্ত হয়েছিল [১] কুণ্ডের অধিপতিরা--- [২]
5যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ আগুন
6যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল
7এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল।
8আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপর
9আসমানমূহ ও যমীনের সর্বময় কর্তৃত্ব যাঁর; আর আল্লাহ্ সবকিছুর প্রত্যক্ষদর্শী।
10নিশ্চয় যারা মুমিন নর-নারীকে বিপদাপন্ন করেছে [১] তারপর তাওবা করেনি [২] তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা [৩]।
11নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত; এটাই মহাসাফল্য।
12নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই কঠিন।
13তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান
14এবং তিনি ক্ষমাশীল, অতিস্নেহময় [১]
15আরশের অধিকারী ও সম্মানিত।
16তিনি যা ইচ্ছে তা-ই করেন [১]।
17আপনার কাছে কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত
18ফির‘আউন ও সামূদের
19তবু কাফিররা মিথ্যারোপ করায় রত
20আর আল্লাহ্ সবদিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন।
21বস্তুত এটা সম্মানিত কুরআন
22সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
উৎস: Abu Bakr Zakaria
WEBREATH · 11:11
«If you are thankful, I will give you more» — Quran 14:7
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath