84. আল-ইনশিকাক
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
1যখন আকাশ বিদীর্ণ হবে [১]
2আর তার রবের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয় [১]।
3আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে [১]।
4আর যমীন তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হবে [১]
5এবং তার রবের আদেশ পালন করবে এটাই তার করণীয় [১]।
6হে মানুষ! তুমি তোমার রবের কাছে পৌছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাত লাভ করবে [১]।
7অতঃপর যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে
8তার হিসেব-নিকেশ সহজেই নেয়া হবে [১]
9এবং সে তার স্বজনদের কাছে [১] প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে
10আর যাকে তার ‘আমলনামা তার পিঠের পিছনদিক থেকে দেয়া হবে
11সে অবশ্যই তার ধ্বংস ডাকবে
12এবং জ্বলন্ত আগুনে দগ্ধ হবে
13নিশ্চয় সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল
14সে তো ভাবতে যে, সে কখনেই ফিরে যাবে না [১]
15হ্যাঁ, [১] নিশ্চয় তার রব তার উপর সম্যক দৃষ্টি দানকারী।
16অতঃপর আমি শপথ করছি [১] পশ্চিম আকাশের
17আর শপথ রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার
18এবং শপথ চাঁদের, যখন তা পূর্ণ হয়
19অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে [১]।
20অতঃপর তাদের কি হল যে, তারা ঈমান আনে না
21আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন তারা সাজ্দা করে না [১]
22বরং কাফিররা মিথ্যারোপ করে।
23আর তারা যা পোষণ করে আল্লাহ্ তা সবিশেষ অবগত।
24কাজেই আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন
25কিন্তু যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
উৎস: Abu Bakr Zakaria
WEBREATH · 11:11
«If you are thankful, I will give you more» — Quran 14:7
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath