ইসলাম
ফিরে যান

83. আল-মুতাফিফিন

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় [১]

2যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে

3আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয়, তখন কম দেয়।

4তারা কি বিশ্বাস করে না যে, তারা পুনরুথিত হবে

5মহাদিনে

6যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ সৃষ্টিকুলের রবের সামনে [১]

7কখনো না, পাপাচারীদের আমলনামা তো সিজ্জীনে [১] আছে।

8আর কিসে আপনাকে জানাবে ‘সিজ্জীন’ কী

9চিহ্নিত আমলনামা [১]।

10সেদিন দুর্ভোগ হবে মিথ্যারোপকারীদের

11যারা প্রতিদান দিবসে মিথ্যারোপ করে

12আর শুধু প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারীই এতে মিথ্যারোপ করে

13যখন তার কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, (এ তো) ‘পূর্ববর্তীদের উপকথা।’

14কখনো নয়; বরং তারা যা অর্জন করেছে তা-ই তাদের হৃদয়ে জঙ্ ধরিয়েছে [১]।

15কখনো নয়; নিশ্চয় সেদিন তারা তাদের রব হতে অন্তরিত থাকবে [১]

16তারপর নিশ্চয় তারা জাহান্নামে দগ্ধ হবে

17তারপর বলা হবে, ‘এটাই তা যাতে তোমরা মিথ্যারোপ করতে।’

18কখনো নয়, নিশ্চয় পূণ্যবানদের আমলনামা ‘ইল্লিয়ইয়্যীনে’ [১]

19আর কিসে আপনাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী

20চিহ্নিত আমলনামা [১]।

21(আল্লাহর) সান্নিধ্যপ্রাপ্তরাই তা অবলোকন করে [১]।

22নিশ্চয় পুণ্যবানগণ থাকবে পরম স্বাচ্ছন্দ্যে

23সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।

24আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবেন

25তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করান হবে

26যার মোহর হবে মিসকে্র [১] , আর এ বিষয়ে প্রতিযোগীরা প্ৰতিযোগিতা করুক [২]।

27আর তার মিশ্রণ হবে তাস্নীমের [১]

28এটা এক প্রস্রবণ, যা থেকে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।

29নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে উপহাস করত [১]

30আর যখন তারা মুমিনদের কাছ দিয়ে যেত তখন তারা চোখ টিপে বিদ্ররূপ করত।

31আর যখন তাদের আপনজনের কাছে ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে

32আর যখন মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্ৰষ্ট [১]।’

33অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি [১]।

34অতএব আজ মুমিনগণ উপহাস করবে কাফিরদেরকে

35সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।

36কাফিররা তাদের কৃতকর্মের ফল পেল তো

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath