ইসলাম
ফিরে যান

81. আত-তাকবীর

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে [১]

2আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে [১]

3আর পর্বতসমূহকে যখন চলমান করা হবে [১]

4আর যখন পূর্ণগর্ভা মাদী উট উপেক্ষিত হবে [১]

5আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে

6আর যখন সাগরকে অগ্নি-উত্তাল করা হবে [১]

7আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেয়া হবে [১]

8আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে [১] জিজ্ঞেস করা হবে

9কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল [১]

10আর যখন আমলনামাগুলো উন্মোচিত করা হবে

11আর যখন আসমানের আবরণ অপসারিত করা হবে [১]

12আর যখন জাহান্নামকে ভীষণভাবে প্ৰজ্জ্বলিত করা হবে

13আর যখন জান্নাত নিকটবর্তী করা হবে

14তখন প্ৰত্যেক ব্যক্তিই জানবে সে কি উপস্থিত করেছে [১]।

15সুতরাং আমি শপথ করছি পশ্চাদপসরণকারী নক্ষত্রের

16যা চলমান, অপসৃয়মাণ

17শপথ রাতের যখন তা শেষ হয় [১]

18শপথ প্ৰভাতের যখন তার আবির্ভাব হয়

19নিশ্চয়ই এ কুরআন সম্মানিত রাসূলের আনীত বাণী [১]

20যে সামর্থ্যশালী, আরশের মালিকের কাছে মর্যাদা সম্পন্ন

21সে মান্য সেখানে, বিশ্বাসভাজন [১]।

22আর তোমাদের সাথী উন্মাদ নন [১]

23তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন [১]

24তিনি গায়েবী বিষয় সম্পর্কে কৃপণ নয় [১]।

25আর এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়।

26কাজেই তোমরা কোথায় যাচ্ছ

27এ তো শুধু সৃষ্টিকুলের জন্য উপদেশ

28তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য [১]।

29আর তোমরা ইচ্ছে করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ্ ইচ্ছে করেন [১]।

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath