ইসলাম
ফিরে যান

79. আন-নাযীআত

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1শপথ [১] নির্মমভাবে উৎপাটনকারীদের [২]

2আর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের [১]

3আর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের [১]

4আর দ্রুতবেগে অগ্রসরমানদের [১]

5অতঃপর সব কাজ নির্বাহকারীদের [১]।

6সেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে

7তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী [১]

8অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে [১]

9তাদের দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বলতায় নত হবে।

10তারা বলে, ‘আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই

11চূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’

12তারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।’

13এ তো শুধু এক বিকট আওয়াজ [১]

14তখনই ময়দানে [১] তাদের আবির্ভাব হবে।

15আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি [১]

16যখন তাঁর রব পবিত্র উপত্যকা ‘তুওয়া’য় তাঁকে ডেকে বলেছিলেন

17‘ফির‘আউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে,’

18অতঃপর বলুন, ‘তোমার কি আগ্ৰহ আছে যে, তুমি পবিত্র হও—

19‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করি, যাতে তুমি তাঁকে ভয় কর?’

20অতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন [১]।

21কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।

22তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল [১]।

23অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল

24অতঃপর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’

25অতঃপর আল্লাহ্ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন [১]।

26নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে।

27তোমাদেরকে [১] সৃষ্টি করা কঠিন, না আসমান সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন [২]

28তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

29আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্ৰকাশ করেছেন এর সূর্যালোক

30আর যমীনকে এর পর বিস্তৃত করেছেন [১]।

31তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি

32আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন

33এসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য।

34অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে [১]

35মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে

36আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য

37সুতরাং যে সীমালঙ্ঘন করে

38এবং দুনিয়ার জীবনকে অগ্ৰাধিকার দেয়।

39জাহান্নামই হবে তার আবাস [১]।

40আর যে তার রবের অবস্থানকে [১] ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে

41জান্নাতই হবে তার আবাস।

42তারা আপনাকে জিজ্ঞেস করে, ‘কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?’

43তা আলোচনার কি জ্ঞান আপনার আছে

44এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে [১]

45যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।

46যেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্ৰ এক সন্ধ্যা অথবা এক প্ৰভাত অবস্থান করেছে [১]

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath