78. আন-নাবা
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
1তারা একে অন্যের কাছে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে
2মহাসংবাদটির বিষয়ে [১]
3যে বিষয়ে তারা মতানৈক্য করছে [১]
4কখনো না [১], তারা অচিরেই জানতে পারবে
5তারপর বলি কখনো না, তারা অচিরেই জানতে পারবে।
6আমরা কি করিনি যমীনকে শয্যা
7আর পর্বতসমূহকে পেরেক
8আর আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়
9আর তোমাদের ঘুমকে করেছি বিশ্ৰাম [১]
10আর করেছি রাতকে আবরণ
11আর করেছি দিনকে জীবিকা আহরণের সময়
12আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ [১]
13আর আমরা সৃষ্টি করেছি প্রোজ্জ্বল দীপ [১]।
14আর আমরা বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বারি [১]
15যাতে তা দ্বারা আমরা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ
16ও ঘন সন্নিবিষ্ট উদ্যান।
17নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিন [১]
18সেদিন শিংগায় ফুঁক দেয়া হবে তখন তোমরা দলে দলে আসবে [১]
19আর আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট [১]।
20আর চলমান করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলো হয়ে যাবে মরীচিকা [১]
21নিশ্চয় জাহান্নাম ওৎ পেতে অপেক্ষমান
22সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল।
23সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে [১]।
24সেখানে তারা আস্বাদন করবে না শীতলতা, না কোনো পানীয়
25ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া [১]
26এটাই উপযুক্ত প্রতিফল [১]।
27নিশ্চয় তারা কখনো হিসেবের আশা করত না
28আর তারা আমাদের নিদর্শনাবলীতে কঠোরভাবে মিথ্যারোপ করেছিল [১]।
29আর সবকিছুই আমরা সংরক্ষণ করেছি লিখিতভাবে।
30অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমরা তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করব।
31নিশ্চয় মুত্তাকীদের জন্য আছে সাফল্য
32উদ্যানসমূহ, আঙ্গুরসমূহ
33আর সমবয়স্কা [১] উদ্ভিন্ন যৌবনা তরুণী
34এবং পরিপূর্ণ পানিপাত্র।
35সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা বাক্য [১]
36আপনার রবের পক্ষ থেকে পুরস্কার, যথোচিত দানস্বরূপ [১]
37যিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, দয়াময়; তাঁর কাছে আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবে না [১]।
38সেদিন রূহ্ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁরাবে [১]; সেদিন কেউ কথা বলবে না, তবে ‘রহমান’ যাকে অনুমতি দেবেন সে ছাড়া এবং সে সঠিক কথা বলবে [২]।
39এ দিনটি সত্য; অতএব, যার ইচ্ছে সে তার রবের নিকট আশ্রয় গ্ৰহণ করুক।
40নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে, ‘হায়! আমি যদি মাটি হতাম [১] !’
উৎস: Abu Bakr Zakaria
WEBREATH · 11:11
«If you are thankful, I will give you more» — Quran 14:7
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath