75. আল-কিয়ামা
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
1আমি শপথ করছি কিয়ামতের দিনের [১]
2আমি আরও শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার [১]।
3মানুষ কি মনে করে যে, আমরা কখনোই তার অস্থিসমূহ একত্র করতে পারব না
4অবশ্যই হ্যাঁ, আমরা তার আঙ্গুলের আগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম [১]।
5বরং মানুষ তার ভবিষ্যতেও পাপাচার করতে চায় [১]।
6সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’
7যখন চোখ স্থির হয়ে যাবে [১]
8এবং চাঁদ হয়ে পড়বে কিরণহীন [১]
9আর যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে [১] –
10সেদিন মানুষ বলবে, ‘আজ পালানোর স্থান কোথায়?’
11কখনোই নয়, কোনো আশ্রয়স্থল নেই।
12সেদিন ঠাঁই হবে আপনার রবেরই কাছে।
13সেদিন মানুষকে অবহিত করা হবে সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গেছে [১]।
14বরং মানুষ নিজের সম্পর্কে সম্যক অবগত [১]
15যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
16তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি তা নিয়ে আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না।
17নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমাদেরই।
18কাজেই যখন আমরা তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন
19তারপর তার বর্ণনার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদেরই [১]।
20কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস
21আর তোমরা আখেরাতকে উপেক্ষা কর [১]।
22সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে
23তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে [১]।
24আর কোনো কোনো মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ
25আশংকা করবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে।
26অবশ্যই [১], যখন প্ৰাণ কণ্ঠাগত হবে
27এবং বলা হবে, ‘কে তাকে রক্ষা করবে?’
28তখন তার প্রত্যয় হবে যে, এটা বিদায়ক্ষণ।
29আর পায়ের গোছার সঙ্গে পায়ের গোছা জড়িয়ে যাবে [১]।
30সেদিন আপনার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।
31সুতরাং সে বিশ্বাস করে নি এবং সালাতও আদায় করে নি।
32বরং সে মিথ্যারোপ করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।
33তারপর সে তার পরিবার পরিজনের কাছে চলে গিয়েছিল অহংকার করে
34দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ
35আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ [১]
36মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে [১]
37সে কি বীর্যের স্থলিত শুক্রবিন্দু ছিল না
38তারপর সে ‘আলাকা’য় পরিণত হয়। অতঃপর আল্লাহ্ তাকে সৃষ্টি করেন এবং সুঠাম করেন।
39অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন যুগল--- নর ও নারী।
40তবুও কি সে স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন [১]
উৎস: Abu Bakr Zakaria
WEBREATH · 11:11
«If you are thankful, I will give you more» — Quran 14:7
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath