ইসলাম
ফিরে যান

70. আল-মাআরিজ

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1এক ব্যক্তি চাইল, সংঘটিত হোক শাস্তি যা অবধারিত [১]

2কাফিরদের জন্য, এটাকে প্রতিরোধ করার কেউ নেই [১]।

3এটা আসবে আল্লাহর কাছ থেকে, যিনি উর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী [১]।

4ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় [১] এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর [২] ।

5কাজেই আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈৰ্য।

6তারা ঐ দিনকে মনে করে সুদূর

7কিন্তু আমরা দেখছি তা আসন্ন [১]

8সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত

9এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত

10এবং সুহৃদ সুহৃদের খোঁজ নেবে না

11তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে

12আর তার স্ত্রী ও ভাইকে

13আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত

14আর যমীনে যারা আছে তাদের সবাইকে, তারপর যাতে এটি তাকে মুক্তি দেয়।

15কখনই নয়, নিশ্চয় এটা লেলিহান আগুন

16যা মাথার চামড়া খসিয়ে দেবে [১]।

17জাহান্নাম সে ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পিঠ দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।

18আর যে সম্পদ পুঞ্জীভূত করেছিল অতঃপর সংরক্ষিত করে রেখেছিল [১]।

19নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থিরচিত্তরূপে [১] ।

20যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী।

21আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ

22তবে সালাত আদায়কারীগণ ছাড়া [১]

23যারা তাদের সালাতে সর্বদা প্রতিষ্ঠিত [১]

24আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে

25যাচ্ঞাকারী ও বঞ্চিতের

26আর যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

27আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত

28নিশ্চয় তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায় না

29আর যারা নিজেদের যৌনাঙ্গসমূহের হিফাযতকারী [১]

30তাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া, এতে তারা নিন্দনীয় হবে না—

31তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী

32আর যারা তাদের আমানতও প্রতিশ্রুতি রক্ষাকারী [১]

33আর যারা তাদের সাক্ষ্যসমূহে অটল [১]

34আর যারা তাদের সালাতের হিফাযত করে ---[১]

35তারাই সম্মানিত হবে জান্নাতসমূহে।

36কাফিরদের হল কি যে, তারা আপনার দিকে ছুটে আসছে

37ডান ও বাম দিক থেকে, দলে দলে।

38তাদের প্রত্যেকে কি এ প্রত্যাশা করে যে, তাকে প্রবেশ করানো হবে প্রাচুর্যময় জান্নাতে

39কখনো নয় [১] , আমরা তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি তা তারা জানে [২]।

40অতএব, আমি শপথ করছি উদয়াচলসমূহ এবং অস্তাচলসমূহের রবের – অবশ্যই আমরা সক্ষম [১]

41তাদের চেয়ে উৎকৃষ্টদেরকে তাদের স্থলবর্তী করতে এবং এতে আমরা অক্ষম নই।

42অতএব তাদেরকে বাক-বিতণ্ডা ও খেল-তামাশায় মত্ত থাকতে দিন– যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয় তার সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত।

43সেদিন তারা কবর থেকে বের হবে দ্রুতবেগে, মনে হবে তারা কোনো লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে

44অবনত নেত্রে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সে দিন, যার বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে।

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath