ইসলাম
ফিরে যান

56. আল-ওয়াকিয়া

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1যখন সংঘটিত হবে কিয়ামত [১]

2(তখন) এটার সংঘটন মিথ্যা বলার কেউ থাকবে না [১]।

3এটা কাউকে করবে নীচ, কাউকে করবে সমুন্নত [১]

4যখন প্ৰবল কম্পনে প্ৰকম্পিত হবে যমীন

5এবং চূৰ্ণ-বিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা

6অতঃপর তা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়

7আর তোমারা বিভক্ত হয়ে পড়বে তিন দলে --- [১]

8অতঃপর ডান দিকের দল; ডান দিকের দলটি কত সৌভাগ্যবান [১]

9এবং বাম দিকের দল; আর বাম দিকের দলটি কত হতভাগা [১]

10আর অগ্রবর্তিগণই তো অগ্রবর্তী [১]

11তারাই নৈকট্যপ্ৰাপ্ত

12নি'আমতপূর্ণ উদ্যানে

13বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে

14এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে [১]।

15স্বৰ্ণ ও দামী পাথর খচিত আসনে

16তারা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে [১]।

17তাদের আশেপাশে ঘুরাফিরা করবে চির - কিশোরেরা [১]

18পানপাত্র, জগ ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে [১]।

19সে সুরা পানে তাদের শিরঃপীড়া হবে না, তারা জ্ঞানহারাও হবে না--- [১]

20আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফলমূল নিয়ে [১]

21আর তাদের ঈন্সিত পাখীর গোশত নিয়ে [১]।

22আর তাদের জন্য থাকবে ডাগর চক্ষুবিশিষ্টা হূর

23যেন তারা সুরক্ষিত মুক্তা [১]

24তাদের কাজের পুরস্কারস্বরূপ।

25সেখানে তারা শুনবে না কোন অসার বা পাপবাক্য [১]

26‘সালাম’ আর ‘সালাম’ বাণী ছাড়া।

27আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল

28তারা থাকবে এমন উদ্যানে, যাতে আছে [১] কাঁটাহীন কুলগাছ [২]

29এবং কাঁদি ভরা কলা গাছ

30আর সম্প্রসারিত ছায়া [১]

31আর সদা প্রবাহমান পানি

32ও প্রচুর ফলমূল

33যা শেষ হবে না ও যা নিষিদ্ধও হবেনা [১]।

34আর সমুচ্চ শয্যাসমূহ [১]

35নিশ্চয় আমরা তাদেরকে সৃষ্টি করেছি বিশেষরূপে [১]

36অতঃপর তাদেরকে করেছি কুমারী [১]

37সোহাগিনী [১] ও সমবয়স্কা [২]

38ডানদিকের লোকদের জন্য।

39তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে

40এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে [১]।

41আর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল

42তারা থাকবে অত্যন্ত উষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে

43আর কালোবর্ণের ধূঁয়ার ছায়ায়

44যা শীতল নয়, আরামদায়কও নয়।

45ইতোপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগ-বিলাসে

46আর তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকাজে।

47আর তারা বলত, ‘মরে অস্থি ও মাটিতে পরিণত হলেও কি আমাদেরকে উঠানো হবে

48এবং আমাদের পিতৃপুরুষরাও?’

49বলুন, ‘অবশ্যই পূর্ববর্তীরা ও পরবর্তীরা

50সবাইকে একত্র করা হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।

51তারপর হে বিভ্রান্ত মিথ্যারোপকারীরা

52তারা অবশ্যই আহার করবে যাক্কূম গাছ থেকে

53অতঃপর সেটা দ্বারা তারা পেট পূর্ণ করবে

54তদুপরি তারা পান করবে তার উপর অতি উষ্ণ পানি

55অতঃপর পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়।

56প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন।

57আমরাই [১] তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে কেন তোমরা বিশ্বাস করছ না

58তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে

59সেটা কি তোমরা সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি [১]

60আমরা তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি [১] এবং আমাদেরকে অক্ষম করা যাবে না

61তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জান না [১]।

62আর অবশ্যই তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা উপদেশ গ্ৰহণ করা না কেন [১]

63তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে চিন্তা করেছ কি [১]

64তোমরা কি সেটাকে অংকুরিত কর, না আমরা অংকুরিত করি

65আমরা ইচ্ছে করলে এটাকে খড়-কুটোয় পরিণত করতে পারি, তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা

66(এই বলে) ‘নিশ্চয় আমরা দায়গ্ৰস্ত হয়ে পড়েছি,’

67বরং ‘আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।’

68তোমরা যে পানি পান কর তা সম্পর্কে আমাকে জানাও [১]

69তোমরা কি সেটা মেঘ হতে নামিয়ে আন, না আমরা সেটা বর্ষণ করি

70আমরা ইচ্ছে করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না

71তোমরা যে আগুন প্ৰজ্বলিত করা সে ব্যাপারে আমাকে বল

72তোমরাই কি এর গাছ সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি

73আমরা এটাকে করেছি স্মারক [১] এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু [২]।

74কাজেই আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন [১]।

75অতঃপর [১] আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের [২]

76আর নিশ্চয় এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে

77নিশ্চয় এটা মহিমান্বিত কুরআন [১]

78যা আছে সুরক্ষিত কিতাবে [১]।

79যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা সম্পর্শ করে না [১]।

80এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।

81তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করছ [১]

82আর তোমরা মিথ্যারোপকেই তোমাদের রিযিক করে নিয়োছ [১]

83সুতরাং কেন নয়---প্ৰাণ যখন কণ্ঠাগত হয় [১]

84এবং তখন তোমরা তাকিয়ে থাক

85আর আমরা তোমাদের চেয়ে তার কাছাকাছি, কিন্তু তোমরা দেখতে পাও না [১]।

86অতঃপর যদি তোমরা হিসাব নিকাশ ও প্রতিফলের সম্মুখীন না হও [১]

87তবে তোমরা ওটা [১] ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও

88অতঃপর যদি সে নৈকট্যপ্ৰাপ্তদের একজন হয়

89তবে তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান [১]

90আর যদি সে ডান দিকের একজন হয়

91তবে তাকে বলা হবে, তোমাকে সালাম যেহেতু তুমি ডান দিকের একজন ৷’

92কিন্তু সে যদি হয় মিথ্যারোপকারী, বিভ্রান্তদের একজন

93তবে তার আপ্যায়ন হবে অতি উষ্ণ পানির

94এবং দহন জাহান্নামের

95নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।

96অতএব আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন [১]।

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath