ইসলাম
ফিরে যান

53. আন-নাজম

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তমিত [১]

2তোমাদের সঙ্গী [১] বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়

3আর তিনি মনগড়া কথা বলেন না [১]।

4তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয়

5তাকে শিক্ষা দান করেছেন প্ৰচণ্ড শক্তিশালী [১]

6সৌন্দর্যপূর্ণ সত্তা [১]। অতঃপর তিনি স্থির হয়েছিলেন [২]

7আর তিনি ছিলেন ঊর্ধ্বদিগন্তে [১]

8তারপর তিনি তার কাছাকাছি হলেন, অতঃপর খুব কাছাকাছি

9ফলে তাদের মধ্যে দু ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম [১]।

10তখন আল্লাহ্‌ তাঁর বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন [১]

11যা তিনি দেখেছেন, তার অন্তঃকরণ তা মিথ্যা বলেনি [১]

12তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তাঁর সঙ্গে বিতর্ক করবে

13আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছিলেন

14‘সিদরাতুল মুন্তাহা’ তথা প্রান্তবর্তী কুল গাছ এর কাছে [১]

15যার কাছে জান্নাতুল মা’ওয়া [১] অবস্থিত।

16যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল [১]

17তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি [১]।

18অবশ্যই তিনি তার রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখেছিলেন

19অতএব, তোমরা আমাকে জানাও ‘লাত’ ও ‘উযযা' সম্পর্কে

20এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্পর্কে [১]

21তবে কি তোমাদের জন্য পুত্ৰ সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান

22এ রকম বন্টন তো অসঙ্গত [১]।

23এগুলো কিছু নাম মাত্র যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ্‌ কোনো দলীলপ্রমাণ নাযিল করেননি। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াত এসেছে [১]।

24মানুষ যা চায় তাই কি সে পায়

25বস্তুতঃ আখেরাত ও দুনিয়া আল্লাহ্‌রই

26আর আসমানসমূহে বহু ফিরিশতা রয়েছে; তাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হবে না, তবে আল্লাহর অনুমতির পর, যার জন্য তিনি ইচ্ছে করেন ও যার প্রতি তিনি সন্তুষ্ট।

27নিশ্চয় যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই নারীবাচক নাম দিয়ে থাকে ফিরিশতাদেরকে [১]

28অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে; আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবিলায় কোনই কাজে আসে না [১]।

29অতএব, আপনি তাকে উপেক্ষা করে চলুন যে আমাদের স্মরণ [১] থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।

30এটাই তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয় আপনার রব, তিনিই ভাল জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে হেদায়াতপ্ৰাপ্ত হয়েছে।

31আর আসমানসমূহে যা কিছু আছে ও যমীনে যা কিছু আছে তা আল্লাহ্‌রই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকাজ করে

32যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে, ছোটখাট অপরাধ ব্যতীত [১]। নিশ্চয় আপনার রবের ক্ষমা অপরিসীম; তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত---যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। অতএব, তোমরা আত্মপ্ৰশংসা করো না, তিনিই সম্যক জানেন তার সম্পর্কে যে তাকওয়া অবলম্বন করেছে [২]।

33আপনি কি দেখেছেন সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়

34এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয় [১]

35তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে

36নাকি তাকে জানানো হয়নি যা আছে মূসার সহীফায়

37এবং ইবরাহীমের সহীফায় [১], যিনি পূর্ণ করেছিলেন (তার অঙ্গীকার) [২]

38তা এই যে [১], কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না

39আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে [১]

40আর এই যে, তার প্রচেষ্টার ফল শিঘ্রই দেখা যাবে

41তারপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান

42আর এই যে, সবার শেষ গন্তব্য তো আপনার রবের কাছে [১]

43আর এই যে, তিনিই হাসান এবং তিনিই কাঁদান [১]

44আর এই যে, তিনিই মারেন এবং তিনিই বাঁচান

45আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল---পুরুষ ও নারী

46শুক্রবিন্দু হতে, যখন তা স্থলিত হয়

47আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই [১]

48আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন এবং সম্পদ দান করেন [১]

49আর এই যে, তিনি শি’রা নক্ষত্রের রব [১]।

50আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন

51এবং সামূদ সম্প্রদায়কেও [১]; অতঃপর কাউকেও তিনি বাকী রাখেননি

52আর এদের আগে নূহের সম্প্রদায়কেও, নিশ্চয় তারা ছিল অত্যন্ত যালিম ও চরম অবাধ্য।

53আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন [১]।

54অতঃপর সেটাকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার [১]

55সুতরাং (হে মানুষ!) তুমি তোমার রবের কোন্‌ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে [১]

56এ নবীও [১] অতীতের সতর্ককারীদের মতই এক সতর্ককারী।

57কিয়ামত আসন্ন [১]

58আল্লাহ ছাড়া কেউই এটা প্রকাশ করতে সক্ষম নয়।

59তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ

60আর হাসি-ঠাট্টা করছ ! এবং কাঁদছো না [১]

61আর তোমরা উদাসীন [১]

62অতএব আল্লাহকে সাজদা কর এবং তাঁর ‘ইবাদাত কর [১]।

উৎস: Abu Bakr Zakaria

WEBREATH · 11:11

«If you are thankful, I will give you more» — Quran 14:7

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath