হাদিস
ফিরে যান

সুনানে নাসায়ী 41 · The Book of al-Fara' and al-'Atirah

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

4222ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এখন ফারা এবং ‘আতীরা নেই।

4223মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... মা'মার (রহঃ) ও সুফয়ান (রহঃ) যুহরী থেকে, তিনি সাঈদ ইবনুল-মুসায়্যিব (রহঃ) থেকে এবং তিনি আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, তাদের একজন বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারা এবং আতীরা করতে নিষেধ করেছেন। অন্যজন বললেনঃ এখন আর ফারা ও আতীরা নেই।

4224আমর ইবন যুরারা (রহঃ) ... মিখনাফ ইবন সুলায়ম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আরাফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অবস্থানরত ছিলাম। তখন তিনি বললেনঃ হে লোক সকল! প্রতি বছর প্রত্যেক পরিবারে একটি কুরবানী করা ওয়াজিব এবং একটি আতীরা। মুআয (রাঃ) বলেন, ইবন আউন রজবে ‘আতীরা করতেন, আমি স্বচক্ষে তা দেখেছি।

4225ইবরাহীম ইবন ইয়াকূব ইবন ইসহাক (রহঃ) ... শু‘আয়ব ইবন মুহাম্মদ এবং যায়দ ইবন আসলাম (রাঃ) বলেন, লোকেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! ফারা কী? তিনি বললেনঃ তা যথার্থ। যদি তোমরা ফারার জন্তু যবেহ না করে জওয়ান হওয়া পর্যন্ত রেখে দাও, তারপর তাকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও অথবা মিসকীন, বিধবাকে দান কর, তবে সেটাই উত্তম তাকে যবেহ করার চাইতে, যদ্দরুন তার মা এমন কৃশকায় হয়ে পড়বে যে, তার গোশত পশমের সাথে লেগে যাবে আর সেক্ষেত্রে যেন তুমি তার সবটা দুধ তোমার পাত্রে ঢেলে নিলে (অর্থাৎ তার দুধ শুকিয়ে যাবে) এবং তাকে শোকাহত করলে। লোকেরা জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলাল্লাহ্! আতীরার কি হুকুম? তিনি বললেনঃ 'আতীরাও যথার্থ।

4226সুওয়াদ ইবন নসর (রহঃ) ... হারিস ইবন আমর (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বিদায় হজ্জের সময় সাক্ষাত করেন, তখন তিনি তাঁর আযবা নামক উটনীর উপর সওয়ার ছিলেন। আমি তাঁর একদিকে এসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার মাতাপিতা আপনার উপর কুরবান হোক। আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি বললেন, আল্লাহ্ তোমাদেরকে ক্ষমা করুন। এরপর আমি বিশেষভাবে আমার জন্য ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে অন্যদিক দিয়ে তাঁর কাছে এসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তখন তিনি তাঁর হাত দ্বারা ইশারা করে বলেছেনঃ আল্লাহ্ তোমাদের সকলকে ক্ষমা করুন। তখন উপস্থিত লোকদের এক ব্যক্তি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! ‘আতীরা এবং ফারার ব্যাপারে আপনি কি বলেন? তিনি বললেনঃ যার ইচ্ছা আতীরা কর, আর যার ইচ্ছা করবে না। আর যার ইচ্ছা ফারা করবে, যার ইচ্ছা করবে না, কিন্তু বকরীর কুরবানী ওয়াজিব। তখন তিনি তাঁর একটি আঙ্গুল ব্যতীত সবগুলো আঙ্গুল গুটিয়ে নেন।

4227হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... হারিস ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিদায় হজ্জে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মিলিত হই, তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আমার মাতাপিতা আপনার উপর কুরবান হোক, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি বললেনঃ আল্লাহ্ তা'আলা তোমাদের সকলকে ক্ষমা করুন। তখন তিনি তাঁর আযবা নামক উটনীর উপর উপবিষ্ট ছিলেন। এরপর আমি অন্যদিকে ঘুরে গেলাম ... হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করলাম।

4228মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... নুবায়শা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, লোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা জাহেলী যুগে আতীরা করতাম। তিনি বললেনঃ যে কোন মাসে আল্লাহর জন্য যবেহ করো, নেকী করো, অভাবগ্রস্তকে আল্লাহর ওয়াস্তে খাওয়াও।

4229আমর ইবন আলী (রহঃ) ... নুবায়শা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মিনায় উচ্চস্বরে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা জাহিলী যুগে রজব মাসে ‘আতীরা করতাম, এখন আপনি আমাদেরকে কী আদেশ করেন? তিনি বললেনঃ যে কোন মাসেই আল্লাহর নামে যবেহ করতে পার, আল্লাহর জন্য নেককাজ কর এবং খাদ্য দান কর। সে ব্যক্তি বললোঃ আমরা তো ফারাও করতাম; এখন আপনি আমাদেরকে কী আদেশ করেন? তিনি বললেনঃ প্রত্যেক জন্তুতে, যারা চরে বেড়ায়, ফারা (শাবক) রয়েছে। তার মা তাকে খাওয়াতে থাকুক। যখন তা বড় হবে, তখন তাকে যবেহ করে গোশত সাদকা করে দিও।

4230আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আবদুর রহমান (রহঃ) ... হুযায়ল গোত্রের এক ব্যক্তি নুবায়শা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি তিনদিনের বেশি কুরবানীর গোশত রাখতে নিষেধ করেছিলাম যাতে তোমাদের সকলে তা খেতে পায়। কিন্তু এখন আল্লাহ্ সচ্ছলতা দান করেছেন। অতএব এখন তোমরা খাও, দান কর এবং জমা করে রাখতে পার। আর এ সকল দিন হলো খাওয়া, পান করা এবং আল্লাহকে স্মরণ করার দিন। এক ব্যক্তি বললোঃ আমরা জাহিলী যুগে রজব মাসে ‘আতীরা করতাম। এখন আপনি কি আদেশ করেন? তিনি বললেনঃ আল্লাহর জন্য যবেহ কর, তা যে মাসেই হোক। আল্লাহর জন্য নেকী কর এবং অভাবগ্রস্তদেরকে খাদ্য দান কর। আর এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা জাহিলী যুগে ফারা করতাম। এখন আপনি আমাদেরকে কী বলেন? তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ বকরীতে ফারা রয়েছে। কিন্তু তোমরা তার মাকে খাওয়াতে দাও। যখন তা উপযুক্ত হয়, তখন তাকে যবেহ করবে এবং পথিকজনকে তার গোশত দান করবে। তা-ই উত্তম।

4231আবুল আশআস আহমদ ইবন মিকদাম (রহঃ) ... নুবায়শা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উচ্চস্বরে ডেকে বললোঃ আমরা জাহিলী যুগে ‘আতীরা করতাম। এখন আপনি আমাদের কী আদেশ করেন? তিনি বললেনঃ তা যবেহ কর, যে মাসেই হোক না কেন। আর আল্লাহর জন্য নেককাজ কর, লোকদেরকে খাওয়াও। সে বললোঃ আমরা জাহিলী যুগে ফারা করতাম। তিনি বললেনঃ প্রত্যেক জন্তু যা চরে বেড়ায় তাতে ফারা' (শাবক) রয়েছে। যখন তা উপযুক্ত হয়, তখন তাকে যবেহ করবে এবং গোশত সাদকা করবে, এটাই উত্তম।

4232ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... নুবায়শা হুযালী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা জাহিলী যুগে আতীরা করতাম, এখন আপনি আমাদেরকে কী আদেশ করেন? তিনি বললেনঃ যে মাসেই হোক, আল্লাহর জন্য যবেহ কর এবং আল্লাহর জন্য নেককাজ কর এবং লোকদেরকে খাদ্য দান কর।

4233আমর ইবন আলী (রহঃ) ... আবু রাযীন লাকীত ইবন আমির উকায়লী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা জাহিলী যুগে রজব মাসে পশু যবেহ করতাম এবং আমরা খেতাম এবং যে আমাদের নিকট আসতো তাকে খাওয়াতাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এতে কোন ক্ষতি নেই। ওকী ইবন উদুস বলেন, আমি তা পরিত্যাগ করব না।

4234কুতায়বা (রহঃ) ... মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত পড়ে থাকা বকরীর নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেনঃ এটি কার? লোকেরা বললোঃ এটি মায়মূনা (রাঃ)-এর বকরী। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি সে এর চামড়া কাজে লাগাত তবে কোন পাপ ছিল না। লোকেরা বললো, এটি তোমরা মৃত। তিনি বললেনঃ আল্লাহ্ তা'আলা একে খাওয়া হারাম করেছেন।

4235মুহাম্মদ ইবন সালামা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত বকরীর নিকট দিয়ে যাচ্ছিলেন, যা তিনি মায়মূনা (রাঃ)-এর আযাদকৃত দাসীকে দান করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, এর চামড়া দ্বারা উপকৃত হলে না কেন? উপস্থিত লোকেরা বললোঃ ইয়া রাসূলাল্লাহ! এটি তোমরা মৃত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর কেবল খাওয়াকেই হারাম করা হয়েছে।

4236আবদুল মালিক ইবন শুআয়ব ইবন লায়স ইবন সা'দ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মূনা (রাঃ)-এর আযাদকৃত দাসীর একটি মৃত বকরী দেখতে পান আর তা ছিল সাদকার বকরী। তিনি বললেন, যদি সে এর চামড়া খুলে নিয়ে তা কাজে লাগাতো তবে ভাল হতো। লোকজন বললো, এটি তোমরা মৃত। তিনি বললেনঃ হারাম করা হয়েছে তোমরা কেবল এর গোশত খাওয়া।

4237আবদুর রহমান ইবন খালিদ কাত্তান রাকী (রহঃ) ... মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত যে, একটি বকরী মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তোমরা এ চামড়া দাবাগত করে তা কাজে লাগাতে।

4238মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মূনা (রাঃ)-এর একটি মৃত বকরীর নিকট দিয়ে যাওয়ার সময় বললেনঃ তোমরা এর চামড়া ছাড়িয়ে নিলে না কেন, যা তোমরা দাবাগত করে তা কাজে লাগাতে পারতে?

4239মুহাম্মাদ ইবন কুদামা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত বকরীর নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন বলেনঃ তোমরা এর চামড়া দ্বারা কেন উপকৃত হলে না?

4240মুহাম্মদ ইবন আবদুল আযীয ইবন আবূ রিযমা (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী সাওদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের একটি বকরী মারা গেল আমরা তার চামড়া দাবাগত করে রং করে তাতে নবীয তৈরি করতাম। পরে তা পুরাতন মশকে পরিণত হয়।

4241কুতায়বা ও আলী ইবন হুজর (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন চামড়া দাবাগত করা হলে, তা পাক হয়ে যায়।

4242রবী' ইবন সুলায়মান ইবন দাউদ (রহঃ) ... ইবন ওয়া'লা (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞাসা করেন, আমরা পশ্চিম আফ্রিকায় জিহাদে গমন করি এবং সেখানকার লোক প্রতিমাপূজক। তাদের নিকট পানি এবং দুধের মশক থাকে। ইবন আব্বাস বললেনঃ কোন চামড়া দাবাগত করলে তা পাক হয়ে যায়। ইবন ওয়ালা বললেনঃ এটি কি আপনি নিজের পক্ষ থেকে বলেছেন, না রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তিনি বললেন, বরং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনেছি।

4243উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... সালামা ইবন মুহাব্বিক (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে এক মহিলার নিকট পানি চেয়ে পাঠান। সেই মহিলা বলে পাঠালো যে, আমার নিকট পানি তো আছে, কিন্তু তা মৃত জন্তুর মশকে ভরা রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তা দাবাগত করেছিলে? সেই মহিলা বললোঃ হ্যাঁ! তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ দাবাগতকরণই তার পবিত্রকরণ।

4244হুসায়ন ইবন মানসূর ইবন জা'ফার নিশাপূরী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মৃত জন্তুর চামড়া সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ দাবাগতকরণই তার পবিত্রতা সাধক।

4245উবায়দুল্লাহ ইবন সা'দ ইবন ইবরাহীম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মৃত জন্তুর চামড়া সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ দাবাগতকরণই তার পবিত্রকরণ।

4246আইয়্যুব ইবন মুহাম্মাদ ওয়াযযান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মৃত পশুর চামড়া পবিত্র হয় দাবাগত দ্বারা।

4247ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মৃত পশু চামড়া পাক করার উপায় হল দাবগত করা।

4248সুলায়মান ইবন দাউদ (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দিয়ে কুরায়শ গোত্রের কয়েকজন লোক বের হলো। তারা একটি মরা বকরীকে গাধার ন্যায় হেঁচড়িয়ে নিয়ে যাচ্ছিল। তা দেখে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তোমরা তার চামড়া খুলে নিতে তবে ভাল হতো। তারা বললোঃ এটা তো মৃত। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে পানি এবং কারায (এক প্রকার পাতা) পবিত্র করে দেয়।

4249ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন উকায়ম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিঠি আমাদের সামনে পাঠ করা হয় আর তখন আমি ছিলাম যুবক। তাতে লেখা ছিল, “তোমরা মৃত জন্তুর চামড়া এবং হাড় দ্বারা উপকার গ্রহণ করবে না।”

4250মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন উকায়ম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লিখে জানলেন যে, তোমরা মৃত জন্তুর চামড়া ও হাড় কাজে লাগাবে না।

4251আলী ইবন হুজর (রহঃ) ... আবদুল্লাহ ইবন উকায়ম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহায়না গোত্রের লোকদেরকে লিখেন যে, তোমরা মৃত জন্তুর চামড়া ও হাড় দ্বারা উপকৃত হবে না। আবু আবদুর রহমান নাসাঈ (রহঃ) বলেন, মৃত পশুর চামড়া দাবাগত করা সম্পর্কে মায়মূনা (রাঃ) থেকে ইবন আব্বাস (রাঃ) যে হাদীস বর্ণনা করেছেন, সেটাই বিশুদ্ধতম।

4252ইসহাক ইবন ইব্রাহীম ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত জন্তুর দাবাগকৃত চামড়া ব্যবহারের অনুমতি প্রদান করেছেন।

4253উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আবুল মালীহ তাঁর পিতার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র জন্তুর চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন।

4254আমর ইবন উসমান (রহঃ) ... মিকদাম ইবন মা'দীকারিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম বস্ত্র, স্বর্ণ এবং চিতাবাঘের চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন।

4255আমর ইবন উসমান (রহঃ) ... খালিদ (রহঃ) বলেন, মিকদাম ইবন মা'দীকারীব (রাঃ) মু'আবিয়া (রাঃ) এর নিকট এসে বললেনঃ আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আপনি কি জানেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র জন্তুর চামড়া পরিধান করতে এবং তার উপর বসতে নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।

4256কুতায়বা (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মক্কা বিজয়ের বছর মক্কাতে বলতে শোনেনঃ আল্লাহ্ তা'আলা, মদ, মৃত জন্তু, শূকর এবং মূর্তি বিক্রি করতে নিষেধ করেছেন। তখন প্রশ্ন করা হলোঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি মৃত জন্তুর চর্বি সম্বন্ধে কি বলেন? তা তোমরা নৌকায় লাগানো হয়, চামড়ায় লাগানো হয়, লোকেরা তা দিয়ে আলো জ্বালায়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না, তা হারাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ্ ইয়াহূদীদেরকে ধ্বংস করুন। আল্লাহ্ তা'আলা যখন তাদের উপর চর্বি হারাম করেন, তখন তারা তা গলিয়ে বিক্রি করে এবং এর মূল্য ভক্ষণ করে।

4257ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রাঃ) এর নিকট সংবাদ পৌছলো যে, সামুরা (রাঃ) মদ বিক্রি করেন। তিনি বললেন, সামুরার জন্য সর্বনাশ! সে কি জানে না যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলা ইয়াহূদীদেরকে ধ্বংস করুন; যখন তাদের উপর চর্বি হারাম করা হলো, তখন তারা তা গলিয়ে নিল।

4258কুতায়বা (রহঃ) ... মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত যে, একটি ইঁদুর ঘি এর মধ্যে পড়ে মারা যায়। এ ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ ইঁদুরটি বের করে এর চারপাশের ঘি-ও ফেলে দাও, এরপর তা খাও।

4259ইয়াকূব ইন ইবরাহীম দাওরাকী ও মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন আবদুল্লাহ নিশাপুরী (রহঃ) ... মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ঐ ইঁদুররের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যা জমাট ঘিয়ের মধ্যে পড়েছে। তখন তিনি বললেন, ইঁদুরটা তা থেকে বের করে ফেল এবং এর চারপাশের ঘি-ও ফেলে দাও।

4260খুশায়শ ইবন আসরাম (রহঃ) ... মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ঘি-তে ইঁদুর পড়লে সে সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেনঃ যদি ঘি জমাট হয়, তবে ঐ ইঁদুর এবং এর চতুর্দিকের ঘি ফেলে দাও। আর যদি ঘি তরল হয়, তবে এর কাছেও যাবে না।

4261সালামা ইবন আহমদ ইবন সুলায়ম ইবন উসমান ফাওযী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত বকরীর নিকট দিয়ে যাওয়ার সময় বললেনঃ এই বকরীর মালিক যদি এর চামড়া ছাড়িয়ে তা কাজে লাগাতোমরা তবে তা কত উত্তম হতো

4262আমর ইবন আলী (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কারো পাত্রে মাছি পড়লে সে যেন তাকে ডুবিয়ে দেয়।

উৎস: Sunan an Nasai

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath