হাদিস
ফিরে যান

সুনানে নাসায়ী 31 · The Book of Presents

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

3672কুতায়বা ইব্‌ন সাঈদ (রহঃ) ... নুমান ইবন বশীর (রাঃ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা তাঁকে একটি দাস দান করলেন। এরপর তিনি এর সাক্ষী রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে তিনি বললেনঃ তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে দান করেছে? তিনি বললেনঃ না। তিনি বললেনঃ তা হলে তা প্রত্যাহার করে নাও।

3673মুহাম্মাদ ইব্‌ন সালামা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... নুমান ইব্‌ন বশীর (রাঃ) থেকে বর্ণিত যে, তার পিতা তাকে সাথে নিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ আমি আমার একটি গােলাম আমার এ ছেলেকে দান করেছি। তিনি বললেন, তুমি তোমার প্রত্যেক সন্তানকেই দান করেছ? তিনি বললেনঃ না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তা (তোমার দান) ফিরিয়ে নাও।

3674মুহাম্মাদ ইবন হাশিম (রহঃ) ... নুমান ইবন বশীর (রাঃ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা বশীর ইবন সা'দ (রাঃ) তার ছেলে নুমানকে সঙ্গে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আমার এই ছেলেকে একটি দাস দান করেছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার সকল ছেলেকে কি দান করেছ? তিনি আর বললেনঃ না। তিনি বললেনঃ তাহলে তা ফিরিয়ে নাও।

3675আমর ইব‌ন উসমান ইবন সাঈদ (রহঃ) .... বশীর ইবন সা'দ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি নুমান ইবন বশীরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ আমি আমার এই ছেলেকে একটি দাস দান করেছি। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি এই দান বহাল রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি তোমার সকল ছেলেকে দান করেছ? বশীর বললেনঃ না। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তুমি তা ফিরিয়ে নাও।

3676আহমাদ ইবন হারব (রহঃ) ... নুমান ইবন বশীর (রাঃ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা তাঁকে কিছু দান করলেন, তখন তাঁর মাতা তাঁর পিতাকে বললেনঃ এই দানের জন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাক্ষী রাখুন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে একথা তার কাছে উল্লেখ করলে নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সাক্ষী হওয়া অপছন্দ করলেন।

3677মুহাম্মাদ ইব্‌ন মুআম্মার (রহঃ) ... বশীর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি তার এক ছেলেকে একটি দাস দান করলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ ব্যাপারে সাক্ষী রাখতে ইচ্ছা করলেন। তিনি বললেন, তুমি কি তোমার প্রত্যেক ছেলেকে অনুরূপ দান করেছ? তিনি (বশীর) বললেনঃ না। তখন তিনি (রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তাহলে তা (এই দান) ফিরিয়ে নাও।

3678মুহাম্মাদ ইবন হাতিম (রহঃ) ... উরওয়া (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন, বশীর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ হে আল্লাহর নবী! আমি নুমানকে কিছু দান করেছি। তিনি বললেনঃ তুমি কি তার ভাইদেরকেও দান করেছ? বশীর বললেনঃ না। তিনি বললেনঃ তাহলে তুমি তা ফিরিয়ে নাও।

3679মুহাম্মাদ ইবন আবদুল মালিক (রহঃ) ... নুমান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তাঁর পিতা তাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে গেলেন, এবং বললেনঃ আপনি সাক্ষী থাকুন আমি আমার ছেলে নুমানকে আমার এই এই মাল দান করেছি। তিনি বললেনঃ তুমি তোমার প্রত্যেক ছেলেকে অনুরূপ দান করেছ, যা নুমানকে করেছ?

3680মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... নুমান (রাঃ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা তাঁকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসেন, তাকে যে দান করেন তার ব্যাপারে তাঁকে সাক্ষী করার জন্য। তখন তিনি বললেনঃ তোমার প্রত্যেক ছেলেকেই কি তার দানের মত দান করেছ? তিনি বললেনঃ না। তিনি এও বললেনঃ তাহলে এ ধরনের ব্যাপারে আমি সাক্ষী থাকছি না। বশীরকে বললেনঃ তোমাকে আনন্দিত করে না যে, তারা (পুত্ররা) সকলেই তোমার সাথে ভাল ব্যবহার করুক। তিনি বললেনঃ হ্যাঁ-অবশ্যই। তখন তিনি বললেনঃ তবে এমন (কাজ) করো না (সাক্ষী আবিয়ো না)।

3681মূসা ইবন আবদুর রহমান (রহঃ) ... নুমান ইবন বশীর আনসারী (রাঃ) থেকে বর্ণিত যে, তার মাতা, রাওয়াহার কন্যা তার পিতার কাছে তার মাল হতে তার পুত্রের জন্য কিছু দান দাবি করলেন। তিনি এক বছর পর্যন্ত এ ব্যাপারে টালবাহানা করতে লাগলেন। পরে ভাল মনে হলে তিনি তাকে দান করলেন। তিনি (নুমানের মা) বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাক্ষী না করা পর্যন্ত আমি সন্তুষ্ট হবে না। এরপর তিনি (নুমানের পিতা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! এর মা রওয়াহার কন্যা একে কিছু দান করার জন্য আমার সাথে ঝগড়া করায় আমি তাকে দান করেছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে বশীর! এই ছেলে ব্যতীত তোমার আরও ছেলে আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ। তখন রাসূলুল্লাহ্ ও বললেনঃ তুমি এই ছেলেকে যেরূপ দান করেছ, সেরূপ তাদের সকলকে দান করেছ? তিনি বললেনঃ না। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে তুমি আমাকে সাক্ষী রেখো না। কেননা আমি যুলুমের সাক্ষী হই না।

3682আবূ দাউদ (রহঃ) ... নু'মান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার মাতা আমার পিতার নিকট আমার জন্য কিছু দান চাইলে তিনি আমাকে তা দান করলেন। তখন আমার মাতা বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাক্ষী না করা পর্যন্ত আমি সন্তুষ্ট হবে না। তিনি [নুমান (রাঃ)] বলেন, আমার পিতা আমার হাত ধরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে গেলেন। ঐ সময় আমি ছােট বালক ছিলাম। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! এর মা, রওয়াহার কন্যা আমার নিকট কিছু দান চায় এবং এতে আপনি সাক্ষী থাকলে সে সন্তুষ্ট হবে। তখন তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ হে বশীর! এই ছেলে ব্যতীত তোমার আর কোন ছেলে আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তুমি একে যা দান করেছে তাদেরকেও কি এই দানের অনুরূপ দান করেছ? তিনি বললেনঃ না। তখন তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তাহলে তুমি আমাকে সাক্ষী রেখো না, কারণ আমি যুলুমের সাক্ষী হই না।

3683আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আমির (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে অবহিত করা হয়েছে যে, বশীর ইবন সা'দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেনঃ আমার স্ত্রী, আমরা বিনত রাওয়াহা আমাকে তার ছেলে নুমানকে কিছু দান করতে বলছে; সে আরো বলছে যে, আমি যেন এ ব্যাপারে আপনাকে সাক্ষী রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ এই ছেলে ব্যতীত তোমার কি আরো ছেলে আছে? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ একে যেমন দান করেছ, তাদেরকেও তেমন দান করেছ? তিনি বললেনঃ না। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তাহলে তুমি আমাকে যুলুমের সাক্ষী রেখো না।

3684আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন উতবা ইব্‌ন মাসউদ থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ আমি আমার ছেলেকে কিছু দান করেছি। আপনি এর সাক্ষী থাকুন। তিনি বললেনঃ এই ছেলে ব্যতীত তোমার আরো ছেলে আছে কি? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ এই ছেলেকে যেমন দান করেছ, তাদেরকেও কি তেমন দান করেছ? সে বললোঃ না। তিনি বললেনঃ আমি (কি) যুলুমের সাক্ষী হবো?

3685উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... মুসলিম ইবন সুবায়হ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নুমান ইবন বশীর (রাঃ)-কে আমি বলতে শুনেছি, আমার পিতা আমাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হলেন, আমাকে যা দান করেছেন, তাঁকে তার সাক্ষী করার জন্য। তিনি বললেনঃ এই ছেলে ব্যতীত তোমার আরো ছেলে আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি তালুর সাথে হাত একত্রিত করে ইশারা করে বললেন যে, তাদের মধ্যে সমতা রক্ষা করলে না কেন?

3686মুহাম্মাদ ইবন হাতিম (রহঃ) ... নুমান (রাঃ) খুতবা দিতে গিয়ে বলেন, আমার পিতা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হন, তিনি আমাকে যে দান করেন, তাঁকে তার সাক্ষী করার জন্য। তিনি বললেনঃ এই ছেলে ব্যতীত তোমার আরও ছেলে আছে কি? তিনি (পিতা) বললেনঃ হ্যা। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তাদের মধ্যে সমতা বিধান কর।

3687ইয়াকূব ইবন সুফিয়ান (রহঃ) ... হাবির ইবন মুফাযল ইবন মুহাল্লাব (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি নুমান ইবন বশীর (রাঃ)-কে খুতবায় বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের ছেলেদের মধ্যে (সমতা এবং) ইনসাফ করবে, তোমরা তোমাদের ছেলেদের মধ্যে (সমতা এবং) ইনসাফ করবে।

উৎস: Sunan an Nasai

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath