সুনানে নাসায়ী 2 · The Book of Water
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
325। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণীদের মধ্যে একজন জানবাতের গোসল করলে তার গোসলের উদ্বৃত্ত পানি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন। পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তা উল্লেখ করলে তিনি বলেনঃ পানিকে কোন বস্তুই নাপাক করে না।
326। হারুন ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি বুযাআ নামক কূপের পানিতে উযু করব? তা এমন একটি কূপ যাতে কুকুরের গোশত, হায়যের ন্যাকড়া ও আবর্জনা নিক্ষেপ করা হয়। তিনি বললেনঃ পানি পবিত্র, তাকে কোন বস্তুই নাপাক করে না।
327। আব্বাস ইবনু আবদুল আযীম (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে গমন করলাম, তখন তিনি বুযআ নামক কূপের পানি দ্বারা উযু করছিলেন। আমি বললাম, আপনি কি এই কূপের পানি দ্বারা উযু করছেন? অথচ তাতে ঘৃণ্য ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়ে থাকে। তখন তিনি বললেনঃ পানিকে কোন বস্তুই নাপাক করে না।
328। হুসায়ন ইবনু হুরায়স মারওয়াযী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি এবং তাতে যে কোন কোন সময় চতুষ্পদ জন্তু ও হিংস্র প্রাণী অবতরণ করে, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ যখন পানি দুই কুল্লা পরিমাণ হয়, তখন তা নাপাক হয় না।
329। কুতায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, এক বেদুঈন মসজিদে পেশাব করলে উপস্থিত লোকদের মধ্য হতে কেউ কেউ তাকে তিরস্কার করতে উদ্যত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে বাধা দিও না। যখন ঐ ব্যাক্তি পেশাব করা শেষ করল, তখন তিনি এক বালতি পানি আনিয়ে তা পেশাবের উপর ঢেলে দিলেন।
330। আবদুর রহমান ইবনু ইবরাহিম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক বেদুঈন মসজিদে দাঁড়িয়ে পেশাব করল। উপস্থিত লোকজন তাকে পাকড়াও করতে উদ্যত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেনঃ তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। তোমাদেরকে নরম ব্যবহারের জন্য পাঠানো হয়েছে, কঠোর ব্যবহারের জন্য নয়।
331। হারিস ইবনু মিসকিন (রহঃ) ... বুকায়র (রহঃ) থেকে বর্ণিত। আবূ সায়িব তার নিকট বর্ণনা করেছেন যে, তিনি আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমাদের কেউ যেন জানবাত অবস্থায় বদ্ধ পানিতে গোসল না করে।
332। কুতায়বা (রহঃ) ... সাঈদ ইবনু আবূ সালামা (রহঃ) থেকে বর্ণিত। মুগীরা ইবনু আবূ বুরদা (রহঃ) তাকে বর্ণনা করেছেন যে, তিনি আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যাক্তি প্রশ্ন করলঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা সমুদ্রে ভ্রমণ করি এবং আমাদের সাথে করে স্বল্প পানি নিয়ে যাই। আমরা যদি ঐ পানি দ্বারা উযু করি তবে আমরা পিপাসায় কষ্ট পাব, এমতাবস্থায় আমরা সমুদ্রের পানি দ্বারা উযু করব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর পানি পবিত্র আর এর মৃত জীব হালাল।
333। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ “হে আল্লাহ! আমার পাপসমূহ বরফ ও মেঘের পানি দ্বারা ধৌত আর আমার অন্তঃকরণকে গুনাহ থেকে পরিষ্কার কর, যেমন তুমি সা’দা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করে থাক।”
334। আলী ইবনু হুজর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَاىَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ “হে আল্লাহ! আমার পাপসমূহ বরফ, পানি ও মেঘের শিশির দ্বারা ধুয়ে ফেল।”
335। আলী ইবনু হুজর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেঃ কুকুর তোমাদের কারো কোন পাত্রে মুখ দিলে সে যেন পাত্রের বস্তুটি ফেলে দেয় আর পাত্রটি সাতবার ধুয়ে ফেলে।
336। মুহাম্মদ ইবনু আবদুল আ’লা (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে হত্যা করতে আদেশ করেছেনে এবং বকরী পালের ও শিকারের কুকুরের বিষয়ে অনুমতি দিয়েছেন। তিনি বলেছেনঃ কুকুর কোন পাত্র মুখ দিলে তা সাতবার ধুয়ে নেবে আর অষ্টমবারে তা মাটি দ্বারা ঘষবে।
337। আমর ইবনু ইয়াজিদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মুগাফফাল থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যার নির্দেশ প্রদান করেন। পরে বলেন, কুকুরের বিষয়ে তাদের কি হল? আবদুল্লাহ বলেনঃ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারের কুকুর ও বকরী পালের কুকুর পোষার অনুমতি দিয়েছেন। তিনি বলেছেনঃ যখন কুকুর পাত্রে মুখ দেয়, তখন তা সাতবার ধুয়ে নেবে আর অষ্টমবার মাটি দ্বারা ঘষে নেবে। আবূ হুরায়রা (রাঃ) এর বর্ণনা আবদুল্লাহ ইবনু মুগাফফার (রাঃ) এর বর্ণনা হতে ভিন্নরূপ। তিনি বলেছেনঃ তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তন্মধ্য একবার মাটি দ্বারা।
338। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দেয়, তখন তা সাতবার ধুয়ে ফেলবে তন্মধ্য প্রথমবার মাটি দ্বারা।
339। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যখন কুকুর তোমাদের কারো পাত্র মুখ দেয়, তখন ঐ পাত্র সাতবার ধুয়ে ফেলবে যার মধ্যে প্রথমবার হবে মাটি দ্বারা।
340। কুতায়বা (রহঃ) ... কাবশা বিনতে কাব ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। আবূ কাতাদা তার নিকট আগমন করলেন, তারপর বর্ণনাকারী কিছু বললেনঃ যার অর্থ এই, আমি তার জন্য পানি ভর্তি একটি উযুর পাত্র উপস্থিত করলাম। এমন সময় একটি বিড়াল তা হতে পান করল তারপর তিনি ঐ বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলাম যাতে সে পান করতে পারে। কাবশা বলেন, তখন আবূ কাতাদা দেখলেন, আমি তার দিকে তাকিয়ে আছি, তিনি বললেন, হে ভাতিজী! তুমি কি আশ্চর্য বোধ করছ? আমি বললাম হ্যাঁ। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এরা (বিড়াল) অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী।
341। আমর ইবনু আলী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি গোশত যুক্ত হাড় হতে গোশত আলগা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ সেখানেই রাখতেন যেখানে আমি মুখ রেখেছিলাম। আর আমি পাত্র হতে পানি করতাম এবং তিনি সেখানেই মুখ রাখতেন যেখানে আমি রেখেছিলাম, অথচ আমি তখন ঋতুমতী।
342। হারূন ইবনু আবদুল্লাহ (রহঃ) ... ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে নারী পুরুষ সকলে একত্রে উযু করত।
343। আমর ইবনু আলী (রহঃ) ... হাকাম ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর উদ্বৃত্ত উযুর পানি দ্বারা পুরুষদের উযু করতে নিষেধ করেছেন।
344। কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একত্রে একই পাত্রে গোসল করতেন।
345। আমর ইবনু আলী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু জাফর (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আনাস ইবনু মালিক (রাঃ) কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাক্কূক পানি দ্বারা উযু করতেন এবং পাঁচ মাক্কূক পানি দ্বারা গোসল করতেন।
346। হারুন ইবনু ইসহাক কূফী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ পানি দ্বারা উযু করতেন আর গোসল করতেন এক সা’ পানি দ্বারা।
347। আবূ বকর ইবনু ইসহাক (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন এক মুদ পানি দ্বারা এবং গোসল করতেন এক সা’ পানি দ্বারা।
উৎস: Sunan an Nasai
WEBREATH · 11:11
«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath