হাদিস
ফিরে যান

সুনানে নাসায়ী 15 · The Book of Shortening the Prayer When Traveling

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1433। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... ইয়ালা ইবনু উমাইয়া (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনু খাত্তাব (রাঃ)-কে বললামঃلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا، مِنَ الصَّلاَةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا অর্থাৎ “যদি তোমাদের আশংকা হয় যে, কাফিরগণ তোমাদের জন্য ফিৎনা সৃষ্টি করবে তবে, সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোন দোষ নেই। (১৯ঃ ৪)” এখন তো মানুষ (কাফিরদের ফিৎনা থেকে) নিরাপদ আছে। তখন উমর (রাঃ) বললেন, আমিও সে ব্যাপারে আশ্চর্যবোধ করেছি, তুমি যে ব্যাপারে আশ্চর্যবোধ করেছ। তাই আমি সে ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি বলেছিলেন, এ হল একটি দান বিশেষ যা আল্লাহ তা’আলা তোমাদের প্রদান করেছেন। অতএব, তার দানকে কবুল করে নাও।

1434। কুতায়বা (রহঃ) ... উমাইয়্যাহ ইবনু আব্দুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ)-কে বললেন, আমরা তো বাড়ীতে অবস্থানকালীন সময়ের সালাতের উল্লেখ কুরআনে দেখতে পাই, কিন্তু সফরকালীন সালাতের উল্লেখ কুরআনে দেখতে পাই না। তখন ইবনু উমর (রাঃ) তাকে বললেন, হে আমার-ভাতিজা। নিশ্চয় আল্লাহ তায়ালা আমাদের-কাছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পাঠিয়েছেন এমতাবস্থায় যে, আমরা তখন কিছুই জানতাম না। আমরা তদ্রূপই করি যে রূপ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করতে দেখতাম।

1435। কুতায়বা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদীনা অভিমুখে বের হলেন, তিনি রাব্বুল আলামীন ব্যতীত আর কাউকে ভয় করতেন না। (এতদসত্ত্বেও) তিনি সালাত দু’রাকআতই আদায় করতেন।

1436। মুহাম্মদ আব্দুল আলা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মক্কা এবং মদীনার মধ্যে সফর করতাম, তখন আমরা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করতাম না। এতদসত্ত্বেও আমরা সালাত দু’রাকআতই আদায় করতাম।

1437। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... ইবনুুস সিম্‌ত (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনু খাত্তাব (রাঃ) যুল হুলায়ফাতে সালাত দু’রাকআত আদায় করতে দেখেছি। তখন আমি তাকে সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি তদ্রুপই করছি যেরূপ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে করতে দেখেছি।

1438। কুতায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মদীনা থেকে মক্কা অভিমুখে বের হলাম। তিনি প্রত্যাবর্তন করা পর্যন্ত সর্বদাই সালাত সংক্ষিপ্তভাবে আদায় করতেন। তিনি মক্কায় দশ দিন অবস্থান করেছিলেন।

1439। মুহাম্মাদ ইবনু আলী (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে এক সফরে সালাত দূ’রাকআত আদায় করলাম, আর আবূ বকর (রাঃ) ও উমর (রাঃ)-এর সাথেও (সফরে) দু’রাকআত আদায় করেছি।

1440। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জুমু'আর সালাত দু’রাকআত, ঈদুল ফিতরের সালাত দু’রাকআত, ঈদুল আযহার সালাত দু’রাকআত আর সফরের সালাত দু’রাকআতই পরিপূর্ণ, অসম্পূর্ণ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষ্য মতে।

1441। মুহাম্মাদ ইবনু ওয়াহব (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষ্য মতে বাড়ীতে অবস্থানকালীন সালাত চার রাকআত, আর সফরকালীন সালাত দু’রাকআত, এবং শঙ্কাকালীন সময়ের সালাত এক রাকআত ফরয করা হয়েছে।

1442। ইয়াকুব ইবনু মাহান (রহঃ) ... ইবনু অববাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষ্য মতে আল্লাহ তা'আলা বাড়ীতে অবস্থানকালীন সময়ে চার রাকআত, সফরকালীন দু’রাকআত এবং শঙ্কাকালীন এক রাকআত সালাত ফরয করেছেন।

1443। মুহাম্মদ ইবনু আবদুল আলা (রহঃ) ... মুসা ইবনু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বললাম, আমি মক্কায় কিভাবে সালাত আদায় করব যখন আমি জামাআতে সালাত আদায় না করি? তিনি বললেন, দু’রাকআত আদায় করবে, এটাই আবূল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত।

1444। ইসমাঈল ইবনু মাসউদ (রাঃ) ... মুসা ইবনু সালামা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি ইবনু আব্বাস (রাঃ)-কে প্রশ্ন করলেন যে, এরপর আমি জামাআতে সালাত পেলাম না, তখন আমি “বাথহা” নামক স্থানে ছিলাম। তা কিরূপে আদায় করা সমীচীন মনে করেন? তিনি বললেন, দু’রাকআত আদায় করবে, এটাই আবূল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত।

1445। কুতায়বা (রহঃ) ... হারিছা ইবনু ওয়াহব খুযায়ী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাথে মিনায় দু’রাকআত সালাত আদায় করলাম অথচ মানুষ তখন অধিক নিরাপদ ছিল।

1446। আমর ইবনু আলী (রহঃ) ... হারিছা ইবনু ওয়াহব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে মিনায় দু’রাকআত সালাত আদায় করলেন, অথচ তখন মানুষ অধিক নিরাপদ ছিল।

1447। কুতায়বা (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মিনায় দু’রাকআত সালাত আদায় করেছি এবং আবূ বকর (রাঃ) ও উমর (রাঃ)-এর সাথেও আর উসমান (রাঃ)-এর সাথেও দু’রাকআত আদায় করেছি তাঁর খিলাফতের প্রথম যামানায়।

1448। কুতায়বা এবং মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মিনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে দু’রাকআত সালাত আদায় করেছি।

1449। আলী ইবনু খাশরাম (রহঃ) ... আব্দুর রহমান ইবনু ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উসমান (রাঃ) মিনায় চার রাকআত সালাত আদায় করলেন এবং এ সংবাদ আব্দুল্লাহ (রাঃ)-এর কাছে পৌছল। তখন তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সালাত দু’রাকআত আদায় করেছি।

1450। উবায়দুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মিনায় সালাত দু’রাকআত আদায় করেছি, আবূ বকর (রাঃ)-এর সাথে এবং উমর (রাঃ)-এর সাথেও সালাত দু’রাকআত আদায় করেছি।

1451। মুহাম্মাদ ইবনু সালামা (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় সালাত দু’রাকআত আদায় করেছেন, আবূ বকর (রাঃ) তা দু’রাকআত আদায় করেছেন, উমর (রাঃ) তা দু’রাকআত আদায় করেছেন, আর উসমান (রাঃ)-ও তা তার খিলাফতের প্রথম যামানায় দু’রাকআত আদায় করেছেন।

1452। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মদীনা থেকে মক্কা অভিমুখে বের হলাম। তখন তিনি আমাদের নিয়ে প্রত্যাবর্তন করা পর্যন্ত সালাত দু’রাকআত আদায় করতেন। আমি বললাম, তিনি কি মক্কায় অবস্থান করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা তথায় দশ দিন অবস্থান করেছিলাম।

1453। আব্দুর রহমান ইবনু আসওয়াদ বসরী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পনের দিন অবস্থান করেছিলেন, তথায় তিনি সালাত দু’রাকআত দু’রাকআত আদায় করতেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ১৫ (পনের) দিন এবং বিদায় হজ্জের সময় ১০ (দশ) দিন মক্কায় অবস্থান করেছিলেন।

1454। মুহাম্মদ ইবনু আলে মালিক (রহঃ) ... আলা ইবনু হাযরামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাজির তার হজ্জ কর্ম সস্পাদনের পর তিন দিন অবস্থান করবে।

1455। আবূ আব্দুর রহমান (রহঃ) ... আলা ইবনু হাযরামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মুহাজির মক্কায় হজ্জ কর্ম সস্পাদনের পর তিন দিন অবস্থান করবে।

1456। আহমদ ইবনু ইয়াহয়া সূফী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি উমরার উদ্দেশ্যে মদীনা থেকে মক্কা অভিমুখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাথে রওয়ানা হয়ে মক্কায় পৌছে বললেন, আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক, আপনি সালাত সংক্ষিপ্ত আদায় করেছেন, আর আমি পরিপূর্ণ আদায় করেছি। আপনি রোযা রাখেন নি, কিন্তু আমি রোযা রেখেছি। তিনি বললেন, তুমি ভালই করেছ হে আয়িশা (রাঃ)। তিনি আমাকে দোষারোপ করলেন না।

1457আহমাদ ইবন ইয়াহইয়া (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার জমি আছে, তার উচিত তা নিজে চাষ করা, অথবা তার ভাইকে চাষ করতে দেয়া। কিন্তু সে যেন তার ভাইকে জমি কেরায়া না দেয়।

1458। নূহ ইবনু হাবীব (রহঃ) ... ঈসা ইবনু হাফস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন যে, আমি এক সফরে ইবনু উমর (রাঃ)-এর সাথে ছিলাম। তিনি যোহর এবং আসরে দু’রাকআত করে আদায় করলেন। তারপর তিনি তার বিছানায় ফিরে গেলেন। তখন তিনি দেখলেন যে, মুসল্লীরা তাসবীহ পড়া আরম্ভ করে দিয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, এরা কি করছে? আমি বললাম, তারা তাসবীহ পড়ছে। তিনি বললেন, যদি আমি এই দু’রাকআত ফরযের পূর্বে বা পরে নফল সালাত আদায় করতাম তাহলে এই দু’রাকআত ফরযকে পূর্ণ চার রাকআত আদায় করতাম। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে অবস্থান করেছি, তিনি সফরে দু’রাকআতের বেশী আদায় করতেন না। আমি আবূ বকর (রাঃ), উমর (রাঃ) ও উসমান (রাঃ)-এরও সাহচর্য লাভ করেছি। তারাও মৃত্যু ও অবধি অনুরূপ করতেন।

উৎস: Sunan an Nasai

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath