হাদিস
ফিরে যান

সহীহ মুসলিম 14 · The Book of I'tikaf

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

2780মুহাম্মাদ ইবনু মিহরান আর রায়ী (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসের শেষ দশ দিন ইতিকাফ করতেন। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৪৭, ইসলামীক সেন্টার)

2781আবূ ত্বাহির (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। নাফি (রহঃ) বলেন, মসজিদের যে স্থানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিফাক করতেন, আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) তা আমাকে দেখিয়েছেন। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৪৮, ইসলামীক সেন্টার)

2782সাহ্‌ল ইবনু উসমান (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৪৯, ইসলামীক সেন্টার)

2783ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, সাহল ইবনু উসমান, আবূ বাকর ইবনু শায়বাহ ও আবূ কুরায়ব (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশ দিন ইতিকাফ করতেন। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৫০, ইসলামীক সেন্টার)

2784কুতায়বাহ ইবনু সাঈদ (রহঃ).... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্ব পর্যন্ত রমযানের শেষ দশকেই ইতিকাফ করতেন। তার ইন্তিকালের পর তার সহধর্মিণীগণও ইতিকাফ করতেন। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৫১, ইসলামীক সেন্টার)

2785ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার ইচ্ছা করলে ফজরের সালাত (সালাত/নামাজ/নামায) আদায়ের পর ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। একবার তিনি (মসজিদের অভ্যন্তরে) তাঁবু খাটানোর নির্দেশ দিলেন এবং তদানুযায়ী তা খাটানো হল। তিনি রমযানের শেষ দশকে ইতিকাফ করার সংকল্প করলেন। উম্মুল মু'মিনীন যায়নাব (রাযিঃ)-ও তার তাবু খাটিয়ে দেয়ার নির্দেশ দিলেন এবং তা খাটানো হল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপরাপর স্ত্রীগণও নিজ নিজ তাঁবুগুলো খাটানোর নির্দেশ দিলেন এবং তা খাটানো হল। ফজরের সালাত শেষে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে তাঁবুগুলো খুলে ফেলার নির্দেশ দিলেন এবং তা তুলে ফেলা হল। তিনি রমযানের ইতিকাফ ভঙ্গ করলেন এবং শাওওয়াল মাসের প্রথম দশকে কাযা করলেন।* (ইসলামিক ফাউন্ডেশন ২৬৫২, ইসলামীক সেন্টার)

2786ইবনু আবূ উমার ইবনু সাওওয়াদ, মুহাম্মাদ ইবনু রাফি, সালামাহ ইবনু শাবীব ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবূ মু'আবিয়াহ (রহঃ) বর্ণিত হাদীসের মৰ্মাৰ্থানুযায়ী বর্ণিত হয়েছে। ইবনু উয়াইনাহ, ‘আমর ইবনুল হারিস ও ইবনু ইসহাকের বর্ণনায় আয়িশাহ (রাযিঃ), হাফসাহ (রাযিঃ) ও যায়নাব (রাযিঃ) সম্পর্কে উল্লেখ আছে যে, তারা ইতিকাফের উদ্দেশে তাবু খাটিয়েছিলেন। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৫৩, ইসলামীক সেন্টার)

2787ইসহাক ইবনু ইবরাহীম আল হানযালী ও ইবনু আবূ উমর (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রমাযানের শেষ দশক শুরু হবার সাথে সাথে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন ও নিজ পরিবারের সদস্যদের ঘুম থেকে জাগাতেন এবং তিনি নিজেও ইবাদাতের জন্য জোর প্রস্তুতি নিতেন। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৫৪, ইসলামীক সেন্টার)

2788কুতায়বাহ ইবনু সাঈদ ও আবূ কামিল আল জাহদারী (রহঃ) ..... ‘আয়িশাহ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময়ের তুলনায় রমযানের শেষ দশকে অধিক পরিমাণে এমনভাবে সচেষ্ট থাকতেন যা অন্য সময়ে থাকতেন না। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৫৫, ইসলামীক সেন্টার)

2789আবূ বাকর ইবনু আবূ শায়বাহ, আবূ কুরায়ব ও ইসহাক (রহিমাহুমুল্লাহ-) ..... আয়িশাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে (যিলহজ্জের) দশম তারিখে কখনও সওম পালন করতে দেখিনি। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৫৬, ইসলামীক সেন্টার)

উৎস: Sahih Muslim

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath