গীতসংহিতা 62
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
1আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করছে, তাঁর থেকেই আসে আমার পরিত্রান।
2তিনি একা আমার শিলা এবং আমার পরিত্রান; তিনি আমার উচ্চ দূর্গ, আমি অতিশয় বিচলিত হব না।
3কতক্ষণ তুমি একজন মানুষকে আক্রমণ করবে, সে তাকে হত্যা করবে হেলে পরা ভিত্তি ও ভাঙ্গা বেড়ার মত?
4তারা কেবল তাদের সম্মানিয় অবস্হান থেকে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেয়; তারা মিথ্যা কথা বলতে ভালবাসে; তারা মুখে আশীর্বাদ দেয়, কিন্তু অন্তরে অভিশাপ দেয়। সেলা
5আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা কর; কারণ তাঁর মধ্যেই আমার প্রত্যাশা।
6তিনি একা আমার শিলা এবং আমার পরিত্রান; তিনি আমার উচ্চ দূর্গ, আমি অতিশয় বিচলিত হব না।
7ঈশ্বর আমার পরিত্রান এবং আমার গৌরব; ঈশ্বর আমার শক্তির শৈল এবং আমার আশ্রয় ঈশ্বরের মধ্যে আছে।
8লোকরা সব দিন তাতে বিশ্বাস করে, তাঁর সামনে তোমাদের মনের কথা ভেঙে বল; ঈশ্বরই আমাদের জন্য আশ্রয়। সেলা
9সামান্য লোকেরা বাস্প মাত্র এবং গণ্যমান্য লোকেরা মিথ্যা; তাদেরকে তুলোযন্ত্রে ওজন করা হবে; তারা সর্ব বাস্প থেকে কম।
10তুমি নিপীড়ন বা ডাকাতে উপর বিশ্বাস কর না এবং ধনের জন্য আশা কর না; কারণ তাতে কোনো ফল ধরবে না; তাদের উপর তোমার হৃদয় যাবে না।
11ঈশ্বর একবার বলেছেন, দুই বার আমি এই কথা শুনেছি; পরাক্রম ঈশ্বরেরই।
12আর প্রভু দয়া তোমার, কারণ তুমিই প্রত্যেককে তার কাজ অনুযায়ী ফল দিয়ে থাক।
WEBREATH · 11:11
«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath