খ্রিস্টধর্ম
ফিরে যান

যিশাইয় 15

আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে

1মোয়াবের বিষয়ে এই কথা: প্রকৃত পক্ষে, রাতের মধ্যে মোয়াবের আর্ নামের শহরটা নষ্ট ও ধ্বংস হল এবং মোয়াবের কীর শহরটা এক রাতের মধ্যেই নষ্ট ও ধ্বংস হয়ে গেছে।

2মোয়াবের লোকেরা কাঁদবার জন্য দীবোনের মন্দিরে ও উঁচু জায়গায় গিয়েছে। তারা নবো ও মেদবার ওপরে বিলাপ করছে। তাদের সকলের মাথা কামানো হয়েছে এবং দাড়িও কাটা হয়েছে।

3তাদের লোক রাস্তায় রাস্তায় চট পরেছে। তারা সবাই ছাদের উপরে ও শহর-চকের মধ্যে বিলাপ করছে। প্রত্যেকে কেঁদে গলে পড়েছে।

4হিশবোন ও ইলিয়ালী কাঁদছে; তাদের গলার স্বর যহস পর্যন্ত শোনা যাচ্ছে। সেইজন্য মোয়াবের সৈন্যেরাও চিত্কার করে কাঁদছে এবং তাদের হৃদয় ভয়ে কাঁপছে।

5মোয়াবের জন্য আমার হৃদয় কাঁদছে; তার লোকেরা সোয়রের দিকে ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পালিয়ে যাচ্ছে। তারা কাঁদতে কাঁদতে লূহীতের আরোহণ পথে যাচ্ছে; তাদের জায়গা ধ্বংস হয়েছে বলে তারা চিত্কার করে কাঁদতে কাঁদতে হোরণয়িমের রাস্তায় চলছে।

6নিম্রীমের জল শুকিয়ে গেল ও ঘাস শুকিয়ে গেছে এবং নতুন গাছ মারা গেছে, সবুজ বলতে কিছুই নেই।

7তারা তাদের জমানো ধন-সম্পদ তারা উইলো গাছের তীরের ওপাশে নিয়ে যাচ্ছে।

8মোয়াবের সীমার চারপাশে তাদের কান্নার শব্দ গিয়েছে; ইগ্লয়িম ও বের-এলীম পর্যন্ত তাদের বিলাপ শোনা যাচ্ছে।

9কারণ দীমোনের জল রক্তে ভরা, কিন্তু আমি তার উপরে আরও দুঃখ আনব; মোয়াবের পালিয়ে যাওয়া লোকদের ওপরে এবং যারা দেশে বেঁচে থাকবে তাদের ওপরে সিংহ আঘাত করবে।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

WEBREATH · 11:11

«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath