ইষ্রা 2
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
1যাদের বন্দী করে রাখা হয়েছিল, বাবিলের রাজা নবূখদনিত্সর তাদেরকে বাবিলে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দীদশা থেকে যাত্রা করে যিরূশালেমে ও যিহূদাতে নিজেদের নগরে ফিরে এল;
2এরা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলার, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগবয়, রহূম ও বানা এনাদের সঙ্গে ফিরে এল৷ সেই ইস্রায়েল লোকেদের পুরুষের সংখ্যা;
3পরোশের বংশধরদের সংখ্যা দুই হাজার একশো বাহাত্তর জন৷
4শফটিয়ের বংশধরদের সংখ্যা তিনশো বাহাত্তর জন৷
5আরহের সন্তান সাতশো পঁচাত্তর জন৷
6বংশধরদের সংখ্যা যেশূয় ও যোয়াবের বংশধরদের মধ্যে পহৎ-মোয়াবের বংশধর দুই হাজার আটশো বারো জন৷
7বংশধরদের সংখ্যা এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন৷
8বংশধরদের সংখ্যা সত্তূর বংশধর নশো পঁয়তাল্লিশ জন৷
9সক্কেয়ের বংশধর সাতশো ষাট জন৷
10বানির বংশধর ছয়শো বিয়াল্লিশ জন৷
11বেবয়ের বংশধর ছয়শো তেইশ জন৷
12অসগদের বংশধর এক হাজার দুশো বাইশ জন৷
13অদোনীকামের বংশধর ছয়শো ছেষট্টি জন৷
14বিগবয়ের বংশধর দুই হাজার ছাপ্পান্ন জন৷
15আদীনের বংশধর চারশো চুয়ান্ন জন৷
16যিহিষ্কিয়ের বংশের আটেরের বংশধর আটানব্বই জন৷
17বেৎসয়ের বংশধর তিনশো তেইশ জন৷
18যোরাহের বংশধর একশো বারো জন৷
19হশুমের বংশধর দুশো তেইশ জন৷
20গিব্বরের বংশধর পঁচানব্বই জন৷
21বৈৎলেহমের বংশধর একশো তেইশ জন৷
22নটোফার লোক ছাপ্পান্ন জন৷
23অনাথোতের লোক একশো আঠাশ জন৷
24অসমাবতের বংশধর বেয়াল্লিশ জন৷
25কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের বংশধর সাতশো তেতাল্লিশ জন৷
26রামার ও গেবার বংশধর ছয়শো একুশ জন৷
27মিকমসের লোক একশো বাইশ জন৷
28বৈথেলের ও অয়ের লোক দুশো তেইশ জন৷
29নবোর বংশধর বাহান্ন জন৷
30মগবীশের বংশধর একশো ছাপ্পান্ন জন৷
31অন্য এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন৷
32হারীমের বংশধর তিনশো কুড়ি জন৷
33লোদ, হাদীদ ও ওনোর বংশধর সাতশো পঁচিশ জন৷
34যিরিহোর বংশধর তিনশো পঁয়তাল্লিশ জন৷
35সনায়ার বংশধর তিন হাজার ছয়শো ত্রিশ জন৷
36যাজকেরা; যেশূয় বংশের মধ্যে যিদয়িয়ের বংশধর নয়শো তেয়াত্তর জন৷
37ইম্মেরের বংশধর এক হাজার বাহান্ন জন৷
38পশহূরের বংশধর এক হাজার দুশো সাতচল্লিশ জন৷
39হারীমের বংশধর এক হাজার সতের জন৷
40লেবীয়েরা; হোদবিয়ের বংশধরদের মধ্যে যেশূয় ও কদমীয়েলের বংশধর চুয়াত্তর জন৷
41গায়কেরা; আসফের বংশধর একশো আঠাশ জন৷
42দারোয়ানদের বংশধররা; শল্লুমের বংশধর, আটেরের বংশধর, টলমোনের বংশধর, অক্কুবের বংশধর, হটীটার বংশধর, শোবয়ের বংশধর মোট একশো ঊনচল্লিশ জন৷
43নথীনীয়েরা (মন্দিরের কর্মচারীরা); সীহের বংশধর, হসূফার বংশধর, টব্বায়োতের বংশধর,
44কেরোসের বংশধর, সীয়ের বংশধর, পাদোনের বংশধর,
45লবানার বংশধর, হগাবের বংশধর, অক্কুবের বংশধর,
46হাগবের বংশধর, শময়লের বংশধর, হাননের সন্তান,
47গিদ্দেলের বংশধর, গহরের বংশধর, রায়ার বংশধর,
48রৎসীনের বংশধর, নকোদের বংশধর, গসমের বংশধর,
49উষের বংশধর, পাসেহের বংশধর, বেষয়ের বংশধর,
50অস্নার বংশধর, মিয়ূনীমের বংশধর, নফূষীমের বংশধর;
51বকবূকের বংশধর, হকূফার বংশধর, হর্হূরের বংশধর,
52বসলূতের বংশধর, মহীদার বংশধর, হর্শার বংশধর,
53বর্কোসের বংশধর, সীষরার বংশধর, তেমহের বংশধর,
54নৎসীহের বংশধর, হটীফার বংশধররা৷
55শলোমনের দাসদের বংশধররা; সোটয়ের বংশধর, হসসোফেরতের বংশধর, পরূদার বংশধর;
56যালার বংশধর, দর্কোনের বংশধর, গিদ্দেলের বংশধর,
57শফটিয়ের বংশধর, হটীলের বংশধর, পোখেরৎ-হৎসবায়ীমের বংশধর, আমীর বংশধররা৷
58নথীনীয়েরা (যারা মন্দিরের কাজ করত) ও শলোমনের দাসদের বংশধররা মোট তিনশো বিরানব্বই জন৷
59আর তেল-মেলহ, তেল-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এক সব জায়গা থেকে নিচে লেখা লোকেরা এল, কিন্তু তারা ইস্রায়েলীয় কি না, এ বিষয়ে তারা তাদের পূর্বপুরুষদের কিংবা বংশের প্রমাণ দিতে পারল না;
60দলায়ের বংশধর, টোবিয়ের বংশধর, নকোদের বংশধর ছয়শো বাহান্ন জন৷
61আর যাজক বংশধরদের মধ্যে হবায়ের বংশধর, হক্কোসের বংশধর ও বর্সিল্লয়ের বংশধরেরা; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের একটি মেয়েকে বিয়ে করে তাদের নামে পরিচিত হয়েছিল৷
62বংশাবলিতে নথিভুক্ত লোকেদের মধ্যে এরা নিজেদের বংশতালিকা খুঁজে পেল না, তাই তারা অশুচি বলে যাজকত্ব পদ হারালো৷
63আর শাসনকর্ত্তা তাদেরকে বললেন, “যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী একজন যাজক তৈরী না হয়, ততদিন তোমরা অতি পবিত্র জিনিস খাবে না৷”
64জড়ো হওয়া সমস্ত সমাজ মোট বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন ছিল৷
65তাছাড়াও তাদের সাত হাজার তিনশো সাঁইত্রিশ জন দাসদাসী ছিল, আর তাদের মন্দিরে দুশো জন গায়ক ও গায়িকা ছিল৷
66তাদের সাতশো ছত্রিশটি ঘোড়া, দুশো পঁয়তাল্লিশটি ঘোড়ার রথ,
67চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাতশো কুড়িটি গাধা ছিল৷
68পরে পুর্বপুরুষদের বংশের প্রধানদের মধ্যে কতগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমের বাড়ির কাছে আসলে ঈশ্বরের সেই বাড়ি নিজের জায়গায় স্থাপন করার জন্য সম্পূর্ণ ইচ্ছায় দান করল৷
69তারা নিজেদের শক্তি অনুসারে ঐ কাজের ভান্ডারে একষট্টি হ্যাঁ জার অদর্কোন সোনা ও পাঁচ হাজা র মানি রূপা ও যাজকদের জন্য একশোটি পোশাক দিল৷
70পরে যাজকেরা, লেবীয়েরা ও অন্যান্য লোকেরা এবং গায়কেরা, দারোয়ানরা ও নথীনীয়েরা নিজেদের নগরে এবং সমস্ত ইস্রায়েল নিজেদের নগরে বাস করল৷
WEBREATH · 11:11
«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath