1 বংশাবলি 6
আপনার ভাষায় এখনো কোনো অনুবাদ নেই — ইংরেজি দেখাচ্ছে
1লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি।
2কহাতের ছেলেরা হল অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
3অম্রামের ছেলেরা হল হারোণ, মোশি ও মরিয়ম। হারোণের ছেলেরা হল নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।
4ইলীয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবীশূয়,
5অবীশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি,
6উষির ছেলে সরহিয়, সরহিয়ের ছেলে মরায়োৎ,
7মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
8অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে অহীমাস,
9অহীমাসের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোহানন,
10যোহাননের ছেলে অসরিয়; ইনি যিরূশালেমে শলোমনের তৈরী মন্দিরে যাজকের কাজ করতেন।
11অসরিয়ের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
12অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে শল্লুম,
13শল্লুমের ছেলে হিল্কিয়, হিল্কিয়ের ছেলে অসরিয়,
14অসরিয়ের ছেলে সরায় এবং সরায়ের ছেলে যিহোষাদক।
15সদাপ্রভু যে দিন নবূখদ্নিৎসরকে দিয়ে যিহূদা ও যিরূশালেমের লোকদের নিয়ে গেলেন, সেই দিনের এই যিহোষাদকও গেলেন।
16লেবির ছেলেরা হল গের্শোম, কহাৎ ও মরারি।
17গের্শোমের ছেলেদের নাম হল লিব্নি আর শিমিয়ি।
18কহাতের ছেলেরা হল অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
19মরারির ছেলেরা হল মহলি ও মূশি। নিজের নিজের পূর্বপুরুষদের বংশ অনুসারে এইসব লেবীয়দের গোষ্ঠী।
20গের্শোমের [বংশধর]; তাঁর ছেলে লিব্নি, লিব্নির ছেলে যহৎ, যহতের ছেলে সিম্ম,
21সিম্মের ছেলে যোয়াহ, যোয়াহের ছেলে ইদ্দো, ইদ্দোর ছেলে সেরহ, সেরহের ছেলে যিয়ত্রয়।
22কহাতের বংশধর, তার ছেলে অম্মীনাদব, অম্মীনাদবের ছেলে কোরহ, কোরহের ছেলে অসীর,
23তার ছেলে ইলকানা, তার ছেলে ইবীয়াসফ, ইবীয়াসফের ছেলে অসীর,
24তার ছেলে তহৎ, তার ছেলে ঊরীয়েল, তার ছেলে ঊষিয়, তার ছেলে শৌল।
25ইলকানার ছেলেরা হল অমাসয়, অহীমোৎ ও ইলকানা
26ইলকানার ছেলে সোফী, তার ছেলে নহৎ,
27তার ছেলে ইলীয়াব, তার ছেলে যিরোহম, তার ছেলে ইলকানা এবং তার ছেলে শমূয়েল।
28শমূয়েলের প্রথম ছেলের নাম যো য়েল ও দ্বিতীয় ছেলের নাম অবিয়।
29মরারির ছেলের নাম হল মহলি, তার ছেলে লিব্নি, তার ছেলে শিমিয়ি, তার ছেলে উষঃ,
30তার ছেলে শিমিয়, তার ছেলে হগিয় এবং তার ছেলে অসায়।
31[নিয়ম সিন্দুক] বিশ্রামস্থান পেলে পর দায়ূদ যাদেরকে সদাপ্রভুর ঘরে গানের কাজে নিযুক্ত করলেন তাদের নাম।
32শলোমন যিরূশালেমে সদাপ্রভুর ঘর তৈরী না করা পর্যন্ত সেই লোকেরা আবাস তাঁবুর সামনে, অর্থাৎ মিলন তাঁবুর সামনে গান বাজনা করে সদাপ্রভুর সেবা করত। তাদের জন্য যে নিয়ম ঠিক করে দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা নিজেদের কাজ করত।
33এই সেবার কাজে যে সব লোকেরা এবং তাদের বংশধরেরা নিযুক্ত হয়েছিল তারা হল: কহাতীয়দের মধ্যে ছিলেন গায়ক হেমন। তিনি ছিলেন যোয়েলের ছেলে, যোয়েল শমূয়েলের ছেলে,
34শমূয়েল ইলকানার ছেলে, ইলকানা যিরোহমের ছেলে, যিরোহম ইলীয়েলের ছেলে, ইলীয়েল তোহের ছেলে,
35তোহ সূফের ছেলে, সূফ ইলকানার ছেলে, ইলকানা মাহতের ছেলে, মাহৎ অমাসয়ের ছেলে,
36অমাসয় ইলকানার ছেলে, ইলকানা যোয়েলের ছেলে, যোয়েল অসরিয়ের ছেলে, অসরিয় সফনিয়ের ছেলে,
37সফনিয় তহতের ছেলে, তহৎ অসীরের ছেলে, অসীর ইবীয়াসফের ছেলে, ইবীয়াসফ কোরহের ছেলে,
38কোরহ যিষ্হরের ছেলে, যিষ্হর কহাতের ছেলে, কহাৎ লেবির ছেলে এবং লেবি ইস্রায়েলের ছেলে।
39হেমনের সহকর্মী আসফ, তিনি তার ডান দিকে দাঁড়াত; সেই আসফ ছিলেন বেরিখিয়ের ছেলে, বেরিখিয় শিমিয়ের ছেলে,
40শিমিয় মীখায়েলের ছেলে, মীখায়েল বাসেয়ের ছেলে, বাসেয় মল্কিয়ের ছেলে,
41মল্কিয় ইৎনির ছেলে, ইৎনি সেরহের ছেলে, সেরহ অদায়ার ছেলে,
42অদায়া এথনের ছেলে, এথন সিম্মের ছেলে, সিম্ম শিমিয়ির ছেলে,
43শিমিয়ি যহতের ছেলে, যহৎ গের্শোমের ছেলে এবং গের্শোম লেবির ছেলে।
44তাঁদের সহকর্মীরা, অর্থাৎ মরারির ছেলেরা এদের বাম দিকে দাঁড়াতেন। এথন ছিলেন কীশির ছেলে, কীশি অব্দির ছেলে, অব্দি মল্লুকের ছেলে,
45মল্লুক হশবিয়ের ছেলে, হশবিয় অমৎসিয়ের ছেলে, অমৎসিয় হিল্কিয়ের ছেলে,
46হিল্কিয় অমসির ছেলে, অমসি বানির ছেলে, বানি শেমরের ছেলে,
47শেমর মহলির ছেলে, মহলি মূশির ছেলে, মূশি মরারির ছেলে এবং মরারি লেবির ছেলে।
48তাঁদের সঙ্গী লেবীয়দের আবাস তাঁবুর, অর্থাৎ ঈশ্বরের গৃহের অন্যান্য সমস্ত কাজে নিযুক্ত করা হয়েছিল।
49কিন্তু হারোণ ও তাঁর ছেলেরা ঈশ্বরের দাস মোশির সমস্ত আদেশ অনুসারে হোমযজ্ঞ বেদী ও ধূপবেদীর ওপরে উপহার দাহ করতেন এবং মহাপবিত্র স্থানে যা কিছু করবার দরকার তা করতেন আর ইস্রায়েলের পাপ মোচনের জন্য ব্যবস্থা করতেন।
50হারোণের বংশ তালিকাটি এই হারোণের ছেলে ইলীয়াসর, ইলীয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবীশূয়,
51অবীশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি, উষির ছেলে সরহিয়,
52সরহিয়ের ছেলে মরায়োৎ, মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
53অহীটূবের ছেলে সাদোক এবং সাদোকের ছেলে অহীমাস।
54আর তাঁদের সীমার মধ্যে শিবির স্থাপন অনুযায়ী এইসব তাঁদের বাসস্থান; কহাতীয় হারোণের বংশের লোকদের জন্য প্রথম গুলিবাঁট করা হল।
55ফলে, তাঁদেরকে যিহূদা এলাকার আশ্রয় শহর হিব্রোণ ও তার চারপাশের পশু চরাবার মাঠ দেওয়া হল।
56কিন্তু শহরের চারপাশের ক্ষেত খামার ও গ্রামগুলো দেওয়া হয়েছিল যিফুন্নির ছেলে কালেবকে।
57আর হারোণের ছেলেদের আশ্রয় শহর হিব্রোণ, আর পশু চরাবার মাঠের সঙ্গে লিব্না এবং যত্তীর ও পশু চরাবার মাঠের সঙ্গে ইষ্টিমোয়,
58পশু চরাবার মাঠের সঙ্গে হিলেন, পশু চরাবার মাঠের সঙ্গে দবীর,
59এছাড়াও হারোনের বংশধরদের পশু চরাবার মাঠের সঙ্গে আশন ও বৈৎ-শেমশ দেওয়া হল;
60বিন্যামীন গোষ্ঠীর জায়গা থেকে তাঁদের দেওয়া হল গেবা, আলেমৎ, অনাথোৎ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। মোট তেরোটা শহর ও গ্রাম কহাতীয় বংশগুলো পেয়েছিল।
61মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে দশটা শহর ও গ্রাম গুলিবাঁট অনুসারে কহাতের বাকি বংশের লোকদের দেওয়া হল।
62বংশ অনুসারে গের্শোমের বংশের লোকদের দেওয়া হল ইষাখর, আশের, নপ্তালি এবং বাশনের মনঃশি গোষ্ঠীর এলাকা থেকে তেরোটা শহর ও গ্রাম।
63রূবেণ, গাদ ও সবূলূন গোষ্ঠীর এলাকা থেকে গুলিবাঁট করে বারোটা শহর ও বংশ অনুসারে মরারির বংশের লোকদের দেওয়া হল।
64এই ভাবে ইস্রায়েলীয়েরা এই সব শহর ও সেগুলোর পশু চরাবার মাঠ লেবীয়দের দিল।
65যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন গোষ্ঠীর এলাকা থেকে যে সব শহরের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোও গুলিবাঁট অনুসারে দেওয়া হয়েছিল।
66কহাতীয়দের কোনো কোনো গোষ্ঠী ইফ্রয়িম গোষ্ঠীর থেকে কতগুলো শহর দেওয়া হয়েছিল।
67ইফ্রয়িমের পার্বত্য অঞ্চল থেকে আশ্রয় নগর শিখিম
68গেষর, যক্মিয়াম, বৈৎ-হোরোণ,
69অয়ালোন ও গাৎ রিম্মোণ এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ তাদের দেওয়া হল।
70এছাড়া মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে আনের ও বিল্য়ম এবং সেগুলোর চারপাশের পশু চরাবার মাঠ কহাতের বাকি বংশগুলোকে দেওয়া হল।
71গের্শোমীয়েরা মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে পশু চরাবার মাঠ সমেত বাশনের গোলন ও অষ্টারোৎ পেল;
72তারা ইষাখর গোষ্ঠীর এলাকা থেকে পেল কেদশ,
73দাবরৎ, রামোৎ ও আনেম এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
74আশের গোষ্ঠীর এলাকা থেকে তারা পশু চরাবার মাঠ সমেত মশাল, আব্দোন,
75হূকোক পশু চরাবার মাঠ ও রহোব পশু চরাবার মাঠ সমেত পেল;
76নপ্তালি গোষ্ঠীর এলাকা থেকে পেল পশু চরাবার মাঠ সমেত গালীলের কেদশ, হম্মোন ও কিরিয়াথয়িম।
77বাকি লেবীয়েরা, অর্থাৎ মরারীয়েরা সবূলূন গোষ্ঠীর এলাকা থেকে পশু চরাবার মাঠ সমেত রিম্মোণ ও তাবোর পেল;
78তারা যিরীহোর পূর্ব দিকে যর্দ্দনের ওপারে রূবেণ গোষ্ঠীর এলাকা থেকে মরু এলাকার বেৎসর, যাহসা,
79কদেমোৎ ও মেফাৎ;
80তারা গাদ গোষ্ঠীর এলাকা থেকে পেল গিলিয়দের রামোৎ,
81মহনয়িম, হিষ্বোণ ও যাসের এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
WEBREATH · 11:11
«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath